ভাঙলেন পুরুষতান্ত্রিকতার বেড়াজাল! একগুচ্ছ ইতিহাস তৈরি করে আমেরিকার মসনদে কমলা
ভাঙলেন পুরুষতান্ত্রিকতার বেড়াজাল! একগুচ্ছ ইতিহাস তৈরি করে আমেরিকার মসনদে কমলা
বুধবার মহাসমারোহে সকল করোনাবিধি মেনেই মার্কিন মসনদে বসলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেন। একই সঙ্গে একগুচ্ছ ইতিহাস সঙ্গী করে প্রথম মহিলা হিসাবে উপরাষ্ট্রপতির দায়িত্ব নিলেন কমলা হ্যারিসও। প্রথম কৃষ্ণাঙ্গ, দক্ষিণ-এশিয়ার বংশোদ্ভূত এবং সর্বোপরি প্রথম মহিলা হিসেবে উপ-রাষ্ট্রপতির আসন আলোকিত করলেন হ্যারিস।

শপথ গ্রহণ অনুষ্ঠানের মাঝেও মায়ের স্মৃতিচারণায় উদ্বেল কমলা
এদিকে নির্বাচনে জয় লাভের পর থেকেই বারবার মায়ের স্মৃতিতে উদ্বেল হয়েছেন কমলা। এমনকী জীবন যুদ্ধে জয়ের সমস্ত কৃতিত্বও কমলা নিজের মা শ্যামলা গোপালনকেই প্রদান করেন। বুধবার সর্বোচ্চ আদালতের বিচারক সোনিয়া সতোমায়র কমলাকে শপথবাক্য পাঠ করান। সূত্রের খবর, রেজিনা শেলটন ও আইনজীবী থারগুড মার্শালের আনা দু'টি বাইবেল স্পর্শ করে শপথ নেন কমলা। অন্যদিকে জন রজার্স ও সার্জিও হাডসনের তৈরি করা বিশেষ স্যুট পরেই মঞ্চে উঠতে দেখা যায় কমলাকে।

দেশজোড়া জাতি বিদ্বেষের মাঝে কমলার উত্থান
কালোচামড়ার মানুষদের উপর অত্যাচার, শিক্ষাঙ্গনে জাতিবিদ্বেষ, ক্রমবর্ধমান পুরুষতান্ত্রিকতা ও মহামারীর ভয়াবহতার মাঝে একজন ভারতীয় বংশোদ্ভূত কালো চামড়ার 'মহিলা' হিসেবে কমলার উত্থান তৈরি করল এক নতুন ইতিহাস। ক্যালিফোর্নিয়ার প্রথম কালোচামড়ার মহিলা অ্যাটর্নি জেনারেল ও পরবর্তীতে মার্কিন সংসদে নির্বাচিত হওয়ার পর এবার উপ-রাষ্ট্রপতি পদে আসীন হয়ে অনেক বাধাবিপত্তিকে চিরতরে ভেঙে ফেললেন কমলা।

কৃষ্ণাঙ্গ ভোটেই বাজিমাত কমলার
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর আইনজীবী হিসেবে প্রবল খ্যাতি অর্জন করেন কমলা। ড্রাগ পাচার বা সরকারি কর্তব্যচ্যুতির মত স্পর্শকাতর মামলায় হ্যারিসের বুদ্ধিমত্তার পরিচয় পেয়েই ডেমোক্র্যাটিক দলে কমলাকে আহ্বান জানান বাইডেন। রাজনীতি বিশেষজ্ঞদের মতামত, শেষ নির্বাচনে কমলার উত্থানের পিছনে এই কৃষ্ণাঙ্গরাই সবথেকে বেশি অবদান রেখেছেন।

আত্মজীবনী 'দ্য ট্রুথস উই হোল্ড' অতীত জীবনের স্মৃতিচারণা করেন কমলা
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াশিংটন ক্যাম্পাসে থাকাকালীন আলফা-কাপ্পা-আলফা নামক মহিলা সমিতির অংশ হন কমলা। সেখান থেকেই ভবিষ্যৎ আইনজীবী হিসেবে বিতর্কে অংশ নেওয়ার পর থেকেই ধীরে ধীরে রাজনৈতিক পরিমন্ডলে পা রাখতে শুরু করেন কমলা। এমনকী আত্মজীবনী 'দ্য ট্রুথস উই হোল্ড'-এ কমলা নিজ জীবনের এমনই বহু অধ্যায়ের কথা তুলে ধরেছেন কমলা।
-
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের?












Click it and Unblock the Notifications