বড় ঘোষণা অ্যামাজন প্রধানের! সরে দাঁড়াচ্ছেন সিইও পদ থেকে
বড় ঘোষণা অ্যামাজন প্রধানের! সরে দাঁড়াচ্ছেন সিইও পদ থেকে
জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার তা সত্যি করে অ্যামাজনের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন জেফ বেজোস। অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার নতুন সিইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন অ্যান্ডি জ্যাসি। এদিকে তাঁর হাত ধরেই পথ চলা শুরু অ্যামাজনের। স্টার্ট আপ কোম্পানি থেকে অ্যামাজনকে বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থায় পরিণত করেছেন তিনিই।

এদিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে জেফ জানান, “কোম্পানি আমার কাছে সন্তানতুল্য। কিন্তু বৃহত্তর স্বার্থেই সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” তবে এখনই কাজ থেকে সরে দাঁড়াচ্ছেন বলেও সাফ জানান বেজস। এদিকে লকডাউনে কোম্পানি দারুণ সাফল্য পেয়েছে। লাভের মুখও দেখেছে। এমনকী মহামারী কবলিত বিশ্বে গৃহবন্দি মানুষের কাছে অ্যামাজন হয়ে উঠেছিল অন্যতম প্রধান সুরাহার মাধ্যম। নিত্যপ্রয়োজনীয় খুঁটিনাটি জিনিস কিংবা প্রয়োজনীয় ওষুধপত্র, এক ক্লিকেই ই-কমার্স এই সাইট বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের ঘরে ঘরে ডেলিভারি করেছে।
সেই দিক থেকে থেকেই দেখলে গত কয়েক মাসে ফুঁলেফেঁফে ওঠে বিশ্বের অন্যতম প্রধান এই ধনকুবেরের আর্থিক ভান্ডারও। কিন্তু তারমাঝেই এই আচমকা সিদ্ধান্ত অবাক বিশ্ববাসী। ১৯৯৪ সালে নিজের গ্যারাজে স্টার্ট আপ হিসেবে অ্যামাজন শুরু করেছিলেন জেফ। অনলাইন শপিং, মিউজিক, স্ট্রিমিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স সহ একাধিক পরিষেবার হাত ধরে ধীরে ধীরে বাড়তে থাকে অ্যামাজনের ব্যবসা। বর্তমানে বিশ্বব্যাপী এই সংস্থার কর্মীর সংখ্যা এখন ১৩ লক্ষেরও বেশি। এদিকে সূত্রের খবর, সিইও পদ থেকে সরে দাঁড়ালেও এবার অ্যামাজনের এগজিকিউটিভ হিসেবে থাকবেন জেফ।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications