যৌন সহবাস থেকে সাবধান, বীর্যেও পাওয়া গেল কোভিড–১৯–এর ভাইরাস
যৌন সহবাস থেকে সাবধান, বীর্যেও পাওয়া গেল কোভিড–১৯–এর ভাইরাস
করোনা ভাইরাসের আতঙ্ক এবার এসে পড়ল যৌনতার মধ্যেও। চিনের গবেষকরা জানিয়েছেন যে নোভেল করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে বীর্যের মধ্যেও। যদিও এটা স্পষ্ট করে বলা হয়নি যে সহবাসের সময় এই ভাইরাস ছড়াতে বা সংক্রমিত হতে পারে কিনা।

৬ জনের বীর্যে করোনার ভাইরাস
চিকিৎসকদের মতে, যে ৩৮ জন করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে তাঁদের মধ্যে ৬ জনের বীর্যতে করোনার ভাইরাস পাওয়া গিয়েছে। চিনের শাংগকিউ মিউনিসিপ্যাল হাসপাতালে এই গবেষণার পর তা প্রকাশিত হয়েছে জামা নেটওয়ার্ক ওপেনে।

কতক্ষণ বীর্যে এই ভাইরাস থাকতে পারে
এটা এখনও প্রমাণিত হয়নি যে কতক্ষণ বীর্যের মধ্যে এই ভাইরাস থাকতে পারে অথবা যৌন সহবাসের সময় তা সংক্রমিত হয় কিনা। এই ফলাফল পাওয়ার জন্য ৩৪ জন চিনের ব্যক্তিদের ওপর পরীক্ষা করা হয়, যারা করোনার রোগী।

বীর্যে কোভিড–১৯–এর ভাইরাস মার্কিন ও চিনা গবেষকরা কি খুঁজে পেয়েছেন
ডায়গনোসিস করার প্রায় তিনমাস পর ও আটদিনের মাথায় মার্কিন ও চিনা গবেষকরা বীর্যের মধ্যে কোনও ভাইরাস খুঁজে পাননি। উথা বিশ্ববিদ্যালয়ের ডঃ জন হোটালিং, যিনি এই গবেষণার সহ-লেখক, তিনি জানান, নতুন এই গবেষণা খুব অসুস্থ ব্যক্তিদের মধ্যে করা হয়েছে, যাঁদের মধ্যে বেশিরভাগই এই রোগে আক্রান্ত। চিকিৎসকরা মনে করেন, করোনা ভাইরাস প্রধানত ছড়ায় যদি কোনও সংক্রমিত ব্যক্তি হাঁচে ও সেই হাঁচির আশেপাশে কোনও ব্যক্তি যদি শ্বাস নেন তবেই। কিছু কিছু গবেষণার দাবি, রক্ত, মল এবং চোখের জলে বা কোভিড-১৯ রোগীদের চোখের মধ্যে প্রদাহ সহ করোনা রোগীর দেহের অন্যান্য তরল পদার্থ থেকে এটি সংক্রমণ হতে পারে।

আরও গবেষণা প্রয়োজন
অন্যান্য তথ্যের মতে, জিকা ও ইবোলার মতো সংক্রমিত ভাইরাস যৌন সহবাসের ফলে হয়ত ছড়াতে পারে কিন্তু করোনা ভাইরাসও যে সেভাবেই ছড়াবে তার এখনও পাকা প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে আরও গবেষণার দরকার রয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications