চিন্ময় কৃষ্ণ দাসের জেল, গর্জে উঠলেন তসলিমা নাসরিন
বাংলাদেশ তাঁকে কখনও আপন করেনি। প্রতিবার বিভিন্ন ভাবে আক্রান্ত হতে হয়েছে তাঁকে। তবে বাংলা তাঁকে আপন করেছে, দিয়েছে সম্মান, ভালোবাসা। তাই বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে তাঁর কলম, লেখনীতে ধরা দিয়েছে প্রতিবাদ। তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও প্রতিবাদ দেখালেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
গতকাল আইনজীবী না থাকার দরুণ জেল থেকে মুক্তি পাননি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। সেই জামিন দেওয়ার বিলম্বের সমালোচনা করেছেন তসলিমা নাসরিন। এমনকি সন্ন্যাসীর হয়ে যে আইনজীবী প্রথমদিন সওয়াল করেছিল, তাঁর ওপরও মৌলবাদীরা হামলা চালায় বলে জানা যায়। তাঁর অবস্থা এতোটাই সঙ্গীন হয়ে যায়, যে তাঁকে আইসিইউ-তে দিতে হয়েছে। এই সমসাময়িক পরিস্থিতি দেখে তসলিমা আর চুপ থাকতে পারেননি। তাই নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন তিনি।

তসলিমা নাসরিন পরিস্থিতিটিকে 'হিন্দু বিদ্বেষ' এর প্রমাণ হিসাবে নিন্দা করেছেন যাকে তিনি 'জিহাদিদের দেশ' বলে অভিহিত করেছেন। তিনি যোগ করেছেন যে চিন্ময় দাসকে কারাগারে রাখার লক্ষ্য ছিল, "তার মানবাধিকার লঙ্ঘন করা এবং হিন্দুদের অবমূল্যায়ন করা"।
তাঁর কথায়, "আইনজীবী নেই। জিহাদিদের দেশে হিন্দু বিদ্বেষ বোঝার জন্য এই বাক্যটাই যথেষ্ট। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে কেউ যাতে রক্ষা করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। চিন্ময়ের বিরুদ্ধে আনা অভিযোগ সবই মিথ্যা ও বানানো। চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রাখার উদ্দেশ্য তার মানবাধিকার লঙ্ঘন করা এবং হিন্দু জাগরণকে ক্ষুণ্ন করা। জিহাদিরা তাদের ভূমি হিন্দুমুক্ত করতে চায়। তারা তাদের লক্ষ্যে কাজ করছে"।
খানিকটা এরকমই, ক্ষুব্ধ হয়ে আক্রমণ শানিয়েছেন লেখিকা। এর আগে ভারতের পতাকা অবমাননার ক্ষেত্রেও সুর চড়িয়েছিলেন তিনি। ভারতের পতাকা মাড়ানোকে ধিক্কার জানিয়ে তিনি লিখেছিলেন, "বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতের পতাকাকে পায়ে মাড়িয়ে যে সুখ পাচ্ছে, সে সুখ বিকৃত সুখ। যে মস্তিষ্কে ঘৃণা থিকথিক করে, সে মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্ক। দুঃখ এই, বাংলাদেশ নামের দেশটি অসুস্থ, অশিক্ষিত, অপ্রকৃতিস্থ লোকের দেশ হয়ে উঠেছে"।
আর এবার ফের একবার ইসকন সন্ন্যাসী জামিন রুখে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশকে একহাত নিলেন তসলিমা নাসরিন।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications