Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডুবছে অর্থনীতি, বুঝতে পেরেই বাংলাদেশের মানুষের শরীর থেকে পোশাকটাও খুলে নিলেন ইউনূস! জুটবে না খাবারও এবার

Bangladesh: ইউনূস সরকারের আমলে ডুবতে বসেছে বাংলাদেশের অর্থনীতি! সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। আলু-পেঁয়াজ তো দূর অস্ত, নুন্যতম এক মুঠো চাল কিনতে হাত পুড়ছে আম আদমির। এই অবস্থায় ওপারের সাধারণ মানুষের আরও বিপদ বাড়াল অন্তবর্তী সরকার। ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও পরিষেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সহ একাধিক কর বসালো সরকার।

আর এই সিদ্ধান্তে বাংলাদেশের (Bangladesh) একেবারে দিনআনা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে দাবি। এমনকি মোবাইল ফোন পরিষেবার উপরেও বসানো হয়েছে অতিরিক্ত শুল্ক। এর ফলে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলেও দাবি।

Bangladesh

এখানেই শেষ নয়, হু হু করে পোশাককের দামও বাড়তে পারে। ফলে নুন্যতম পোশাক কিনতেও এবার হিমশিম খাবেন পদ্মাপারের মানুষ। একই সঙ্গে কর বাড়ানোর সিদ্ধান্তে বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। এ ছাড়া মূল্যবৃদ্ধির তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিংক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেটসহ নানা পণ্য। এমনটাই দাবি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমে 'প্রথম আলো'র খবরে।

Bangladesh: কোথায় কোথায় বাড়বে দাম?

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর ২০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হত। অন্তবর্তী সরকারের নয়া সিদ্ধান্তে তা বাড়িয়ে এখন ২৩ শতাংশ করা হয়েছে। ফলে মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচও বাড়বে।

ব্র্যান্ডের দোকান ও বিপণিবিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া সব ধরনের রেস্তোরাঁর ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামিদিনে বাংলাদেশের মানুষ আর খেতে হোটেলে যাবেন না!

অন্যদিকে শুল্ক-কর বৃদ্ধির তালিকায় আরও আছে। যেমন টিস্যু, সিগারেট, বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি, ফলের রস, যেকোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, রং, মদের বিল, পটেটো ফ্ল্যাকস, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাসে এহেন কর বসানো হয়েছে। শুধু তাই নয়, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তারেরও বসানো হয়েছে। ইত্ছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+