একটি মন্দিরও নষ্ট করা হয়নি, দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর
একটি মন্দিরও নষ্ট করা হয়নি, দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর
বাংলাদেশে হিন্দুদের একটি মন্দিরও ধ্বংস করা হয়নি। এমনই দাবি করেছেন সেদেশের বিদেশমন্ত্রী। তিনি দাবি করেছেন বাংলাদেশে হিন্দুদের মন্দিরের উপর কোনও রকম ভাঙচুর করা হয়নি। তিনি দাবি করেছেন সাম্প্রতিক হিংসায় যে ৬ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৪ জন মুসলিম এবং ২ জন হিন্দু। পুলিশের সঙ্গে এনকাউন্টার চলার সময় তাদের মৃত্যু হয়। অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি বাংলাদেশে সেটা বুঝিয়ে দিয়েছেন সেদেশের বিদেশমন্ত্রী।

বিদেশমন্ত্রী আবদুন মেমন জানিয়েছেন একটিও ধর্ষণের ঘটনা ঘটেনি এই হিংসায়। সেই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন বাংলাদেশে যেভাবে িহন্দুদের ধর্মীয় দেবদেবতার মূর্তি ভাঙচুর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। সেটা হওয়া উচিত ছিল না। সঙ্গে সঙ্গে সরকারের তরফে পদক্ষেপ করা হয়েছে। যড়যন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে এক মুহূর্ত দেরি করেনি বাংলাদেশ সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন কোনওরকম সাম্প্রদায়িক হিংসা নয়। বাংলাদেশে যে হিংসা হয়েছে সেটা যড়যন্ত্রের কারণে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেই এটা করা হয়েছে। এই ঘটনার মূল চক্রী ইকবালকে গ্রেফতারও করেছে পুলিশ। এদিকে আবার এই ঘটনায় নাম জড়িয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলের। তবে পুরোটাই হাসিনা সরকারের ষড়যন্ত্র বলে দাবি করেছে বিএনপি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেভাবেই হোক কোনও দোষীকে রেয়াত করা হবে না।
প্রধানমন্ত্রী হাসিনার মতোই নির্দেশিকা মেনেই কাজ করেছে বাংলাদেশ প্রশাসন। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। দুর্গাপুজোর প্রথম দিন থেকেই হিংসা মাথাচারা দিয়েছিল। কুমিল্লায় দুর্গাপুজোর মণ্ডপে ভাঙচুর করা হয়েছে। মণ্ডপের মধ্যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান রেখে আসা হয়েছিল। তারপরেই মণ্ডপে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিিডয়ায় ছড়িয়ে পড়েছিল সেই ভিডি। তারপরে ইস্কনের মন্দিরেও ভাঙচুর করা হয়েছিল। এই ঘটনায় প্রায় ৭১টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪৫০ জনকে। পুরোটাই চক্রান্ত করে করা হয়েছিল বলে দাবি করেছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সুম্পর্ক বেশি হওয়ার কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে বলে জানিয়েছিলেন িতনি।












Click it and Unblock the Notifications