বাংলাদেশে সংখ্যালঘু হত্যা : ১৬০০ জনকে গ্রেফতার হাসিনা সরকারের
ঢাকা, ১১ জুন : একেরপর এক মুক্তচিন্তার অধিকারী ও সংখ্যালঘু মানুষদের হত্য়ালীলা চলছে বাংলাদেশে। আর এর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করল বাংলাদেশ সরকার। এদিন সকাল পর্যন্ত সারা দেশে ১৬০০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের সরকার।
গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের মধ্যে কট্টরপন্থী ভাবধারার বেশ কয়েকজন রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত বলেও কয়েকজনের প্রমাণ পেয়েছে পুলিশ। এর মধ্যে জামাত-উল মুজাহিদিন বাংলাদেশের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা যেমন রয়েছে, তেমনই জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ ও অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্যরা রয়েছে।

বস্তুত গত কয়েকবছর ধরেই বাংলাদেশে একের পর এক মুক্তচিন্তাকামী ব্লগার ও সমাজকর্মীকে খুন করছে মৌলবাদী সংগঠনের সদস্যরা। এর পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদেরও নিত্য়দিন খুন করা হচ্ছে। কয়েকদিন আগে এক পুলিশকর্তার স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়। গত কয়েকদিনে এক মুদি দোকানের মালিক ও এক আশ্রমের কর্মীকে কুপিয়ে খুন করে যায় দুষ্কৃতীরা। দুজনেই হিন্দু ছিলেন।
এর বিরুদ্ধেই দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠতেই তৎপর হয়েছে হাসিনা সরকার। অপরাধীরা কেউ পার পাবে না। সকলকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই ঘটনার পিছনে আইএসআইএস বা আল কায়েদার মতো জঙ্গিদের হাত আছে বলে গুঞ্জন উঠলেও হাসিনা সরকার সেই দাবি নস্যাৎ করে দিয়েছে। দেশি-বিদেশি যে শক্তিই এর পিছনে থাকুক, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত দুই বছরে ইসলামী মৌলবাদী জঙ্গিদের হাতে মোট ১৮ জন খুন হয়েছেন। এর মধ্যে মুক্তচিন্তার লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগারদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের অনেকে রয়েছেন। হাসিনা সরকার এই নিয়ে কড়া কোনও পদক্ষেপ না করায় বহুবার আন্তর্জাতিক ক্ষেত্রে সমালোচিত হয়েছে। তবে অবশেষে বোধহয় ঘুম ভেঙেছে সরকারের। এখন দেখার এই হত্যালীলা বন্ধ হয় কিনা!
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের












Click it and Unblock the Notifications