হাউস্টনে খুন শিখ পুলিস অফিসার, তীব্র নিন্দা বিদেশমন্ত্রীর
কয়েকদিন আগেই মোদীর জোয়ারে ভাসছিল হাউস্টন। অনাবাসী ভারতীয়রা যেন নতুন উদ্যোমে হাউস্টনের মোদী উচ্ছ্বাসে ভেসেছিলেন। মোদী তুষ্টিতে মেতেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পও।
কয়েকদিন আগেই মোদীর জোয়ারে ভাসছিল হাউস্টন। অনাবাসী ভারতীয়রা যেন নতুন উদ্যোমে হাউস্টনের মোদী উচ্ছ্বাসে ভেসেছিলেন। মোদী তুষ্টিতে মেতেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পও। ঠিক তার সফরের পরেই নৃশংসভাবে গুলি করে খুন করা হয় কর্তব্যরত এক শিখ পুলিস অফিসারকে।

টেক্সাসে মাঝ রাস্তায় গুলি করে খুন করা হয়েছে সন্দীপ সিং ধালিওয়াল (৪০) নামে ওই শিখ পুলিস অফিসার গত ১০ বছর ধরে টেক্সাসের রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ট্রাফিকে একটি গাড়িকে তিনি দাঁড় করিয়েছিলেন। সেই গাড়িটি থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে তাঁকে গুলি করে খুন করে। গাড়িটিতে এক মহিলাও ছিলেন। একাধিকবার গুলি করা হয় সন্দীপকে। ঘটনাস্থলেই মারা যান তিনি। সন্দীপকে গুলি করে হত্যার পর আততায়ী ছুটে পাশের একটি শপিংমলে ঢুকে পড়ে।
External Affairs Minister S Jaishankar: Deeply grieved to learn of the shooting of Deputy Sandeep Singh Dhaliwal, a Sikh Indian-American officer in Houston, USA. We have just visited that city. My condolences to his family. (file pic) https://t.co/J75VWTf5Zn pic.twitter.com/XQi5lqIUU3
— ANI (@ANI) September 28, 2019
ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন কয়েকদিন আগেই আমরা আমেরিকা থেকে ফিরে এলাম। তারপরেই ভারতীয়ের উপর এই হামলা মেনে নেওয়া যাচ্ছে না। তিনি মৃত শিখ পুলিসকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে মার্কিন পুলিসের তরফে জাবি করা হয়েছে ওয়েব ক্যামেরা থেকে আততায়ীর চেহারা তাঁরা শনাক্ত করেছেন। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আততায়ীর সন্ধানে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications