মাদক পাচারের নয়া রাস্তা বাতলেছে পাকিস্তান, ভারতে কোন পথে ঢুকছে কোটি কোটি মাদক
স্থলপথে নয়, জলপথে ভারতে মাদক পাচারের চেষ্টা করে চলেছে পাকিস্তান।
মাদক চোরাচালানের নয়া পথ বাতলেছে পাকিস্তান। নতুন পথে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে কোটি কোটি টাকার মাদক ঢোকানো হচ্ছে বলে খবর এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে। ভারত-পাক সীমান্তে এখন আগের চেয়ে নজরদারি কয়েকগুণ বেড়ে গিয়েছে। ফলে সেই নজর এড়িয়ে অনুপ্রবেশ বেশ কঠিন হয়ে পড়েছে।

সেজন্যই স্থলপথে নয়, জলপথে ভারতে মাদক পাচারের চেষ্টা করে চলেছে পাকিস্তান। ইন্টেলিজেন্স সূত্রে খবর, সীমান্তেক জলপথে প্রশিক্ষিত সাঁতারু নামিয়ে তাদের হাত দিয়ে পাঞ্জাবের দিক থেকে জলপথ পার করিয়ে ভারতে মাদক পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
পাঞ্জাবের ফিরোজপুর, গুরদাসপুর, অমৃতসর সেক্টরে ৩৫ কিলোমিটার লম্বা নদীপথ রয়েছে। সেখান দিয়ে জলপথে ভারতে মাদক পাচার করার ফন্দি এঁটেছে পাকিস্তান। বিএসএফ এই এলাকায় নজরদারি বাড়াতেই সেই ঘটনা সামনে এসেছে।
এই ঘটনা যাতে আটকে দেওয়া যায় সেজন্য বিএসএফ সম্প্রতি আনম্যানড এরিয়াল ভেহিকল, লেজার দেওয়াল, থার্মাল ইমেজ ইত্যাদি লঞ্চ করে। তার সঙ্গে বিশাল পরিমাণে সেনাবাহিনী তো ছিলই। এভাবেই মাদক পাচারের রুট আটকে দেওয়া হয়েছে।
পাক সীমান্তে মোট ৫৫৩ কিলোমিটার এলাকা বিএসএফ নজরদারি চালায়। তার মধ্যে ৫১৮ কিলোমিটার রাস্তা ও ৩৩ কিলোমিটার জলপথ। এই এলাকায় ৭২৯ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে বেশিরভাগই হেরোইন। এভাবেই কয়েক হাজার কোটি টাকার মাদক গত তিনবছরে বাজেয়াপ্ত করা হয়েছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications