Bangladesh: হাসিনার সঙ্গে দেখা করলেন ডোভাল, বাংলাদেশ নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর, মেঘালয়ে জারি নাইট কার্ফু
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। সেনা শাসন জারি হয়েছে সেখানে। তার আঁচ যে ভারতেও এসে পড়বে তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ করে তাঁর বিমান। সেখানে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করে এসেছেন অজিত ডোভাল। ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল সহ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নিজের বাসভবনে জরুরি বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসিনা ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় ব্রিটিশ সরকার। তারপরেই জানা যায় কয়েকদিন ভারতেই থাকবেন হাসিনা।

গত কয়েকদিন ধরেই বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছিল হাসিনার পদত্যাগের দাবিতে। শেষ পর্যন্ত অকপ্রকার বাধ্য হয়েই সোমবার দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন হাসিনা। তারপরেন বোন রেহানাকে সঙ্গে নিয়ে বিশেষ কপ্টারে করে ভারতের আগরতলায় পৌঁছন। সেখান থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মালবাহী বিমানে করে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করেন তিনি।
সেথান থেকেই ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তিনি। কিন্তু সেদেশের সরকার তাঁর আর্জি খারিজ করে দেওয়ায় বাধ্য হয়েই কয়েকটা দিন ভারতে কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। যদিও শেখ হাসিনা ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চায়নি। গাজিয়াবাদে হিন্ডন বিমানঘাঁটিতেই হাসিনার সঙ্গে দেখা করে এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
এদিকে পরবর্তী পদক্ষেপ কী হবে ভারতের। বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান কী হবে তা নিয়ে পর্যালোচনা করতে নিজের বাসভবনে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে জাতিয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এদিকে ভারত বাংলাদেশের সীমান্তে জারি করা হয়েছে হাই এলার্ট। বিএসএফের ডিজি সীমান্তের একাধিক জায়গা পরিদর্শন করেছে। ভারত-বাংলাদেশে সীমান্তে একধিক চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলাগুলিকে কার্ফু জারি করা হয়েছে রাতে।












Click it and Unblock the Notifications