Air India: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান, বোমাতঙ্কের আশঙ্কায় জরুরি অবতরণ ফুকেটে
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটার আগেই নতুন করে শিরোনামে এয়ার ইন্ডিয়ার আর একটি বিমান। থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান (AI 379) ওড়ার কিছুক্ষণ পরেই অবতরণ করতে বাধ্য হয়। বোমা হামলার হুমকির খবরে সঙ্গে সঙ্গে বিমানটি ফুকেট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানের ১৫৬ জন যাত্রীর সকলেই নিরাপদে রয়েছেন।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ ফুকেট বিমানবন্দর থেকে দিল্লির দিকে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার AI 379 বিমান। কিন্তু ওড়ার কিছুক্ষণ পরই বিমানের ভিতরে বোমা রয়েছে বলে খবর আসে। থাইল্যান্ড এয়ারপোর্ট অথরিটি জানিয়েছে, সম্ভবত বিমানের শৌচাগারের দেওয়ালে একটি বোমা হুমকির বার্তা লেখা ছিল। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট বিমানটিকে ঘুরিয়ে ফুকেটে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, বিমানটি আন্দামান সাগরের উপর দিয়ে একটি বড় বৃত্তাকার পথ ঘুরে ফুকেটে ফিরে আসে।

জরুরি অবতরণের পর ফুকেট বিমানবন্দরের আধিকারিকরা দ্রুত 'বিমানবন্দর আপতকালীন পরিকল্পনা' কার্যকর করেন। বিমানের সমস্ত যাত্রীকে দ্রুত ও নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়। বর্তমানে বিমানটিকে পরীক্ষা করা হচ্ছে। যদিও প্রাথমিক তল্লাশিতে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে থাইল্যান্ড প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবুও সমস্ত রকম সুরক্ষা প্রোটোকল মেনে তদন্ত চলছে।
বৃহস্পতিবার আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরপরই এই ঘটনায় এয়ার ইন্ডিয়া যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। যদিও দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র নেই। তবুও একই সংস্থার বিমানে এমন ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
বিমান কর্তৃপক্ষ এবং থাইল্যান্ড সরকার জানিয়েছে, যাত্রী সুরক্ষা তাঁদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এয়ার ইন্ডিয়া তাঁদের যাত্রীদের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications