পদ হারিয়ে এবার এই সমস্ত বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হবেন ট্রাম্প, যেতে হতে পারে জেলেও

পদ হারিয়ে এবার এই সমস্ত বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হবেন ট্রাম্প, যেতে হতে পারে জেলেও

জেদ ধরে বসে থাকলেও সদ্য সমাপ্ত মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর হোয়াইট হাউস ছাড়তেই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আর তারফলে গত চার বছর থেকে প্রাপ্ত একাধিক বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস ছাড়ার জন্য ট্রাম্পের হাতে আর আড়াই মাসেরও কম সময়

হোয়াইট হাউস ছাড়ার জন্য ট্রাম্পের হাতে আর আড়াই মাসেরও কম সময়

এদিকে হোয়াইট হাউস ছাড়ার জন্য আর মাত্র আড়াই মাসেরও কম সময় পাচ্ছেন ট্রাম্প। ২০ জানুয়ারী থেকেই সেখানে জায়গা হবে নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের। এদিকে ক্ষমতা হস্তান্তরের পরেই ফের একজন সাধারণ নাগরিকে পরিণত হবেন ট্রাম্প। এদিকে রাষ্ট্রপতি পদে থাকার ফলে মার্কিন আইন অনুযায়ী কোনও ফৌজদারি সহ যে কোনও অপরাধে কোনও মামলা তাকে ছুঁতে পারতো না। কিন্তু প্রেসিডেন্সিয়াল ক্ষমতা না থাকার ফলে ট্রাম্প আগে যে সব সুযোগ-সুবিধা পেতেন তার পুরোটা আর পাবেন না। তাকে তখন মামলা মোকদ্দমা আর প্রসিকিউটরদের পেছনে ছুটতে হতে পারে।

যৌন কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে ট্রাম্পের

যৌন কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছে ট্রাম্পের

এদিকে যৌন কেলেঙ্কারী, কর দুর্নীতি সহ একাধিক ক্ষেত্রে আগেই নাম জড়িয়েছে টাম্পের। কিন্তু রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকার কারণে সে সব ক্ষেত্রেই পার পেয়ে যান তিনি। কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণ হোয়াইট হাউস ছাড়ার পরেই এই সমস্ত ঘটনার জেরে ফের আদালতের চক্করে পড়তে হতে পারে ট্রাম্পকে। এমনকী তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি তদন্তের সম্ভাবনাও জোরদার হচ্ছে।

 আয়কর ও ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তদন্তের মুখে পড়তে পারেন ট্রাম্প

আয়কর ও ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে তদন্তের মুখে পড়তে পারেন ট্রাম্প

অন্যদিকে ট্রাম্পের রিয়েল এস্টেট কোম্পানি, ট্রাম্পের বিভিন্ন অর্গানাইজেশনের বিরুদ্ধেও তদন্ত হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এমনকী তাঁরই এক আর্থিক উপদেষ্ঠার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এমনকী ব্যাঙ্ক জালিয়াতিরও অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। সেই বিষয়েও নতুন করে খুলতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

বেতনাদি সংক্রান্ত মামলাতেও বিপাকে পড়তে পারেন ট্রাম্প

বেতনাদি সংক্রান্ত মামলাতেও বিপাকে পড়তে পারেন ট্রাম্প

পাশাপাশি ট্রাম্পের একাধিক সংস্থায় কর্মীচারিদের তরফে করা বেতনাদি সংক্রান্ত মামলাতেও বিপাকে পড়তে পারেন ট্রাম্প। প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে বাইডেন শিবিরের কাছে পরাজিত হলেও ভোট গণনায় কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প। তবে সেখানেই বিসেষ আশার আলো নেই বলেই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+