তুরস্কে কূটনৈতিক তৎপরতার পর আফগান ও পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি বাড়ল, নভেম্বরে ফের বৈঠক
তীব্র উত্তেজনার পর অবশেষে শান্তির আলো ফিরল। কয়েক দফা টানাপোড়েন, সীমান্তে গোলাগুলি, কড়া হুঁশিয়ারির মধ্যেও তুরস্কের ইস্তানবুলে আলোচনার টেবিলে বসে সমঝোতার পথে হাঁটল আফগানিস্তান ও পাকিস্তান। ২৫ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত একটানা বৈঠকের পর দুই প্রতিবেশী দেশ সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবিরতি আপাতত আরও বাড়ানো হবে। মধ্যস্থতায় ছিল তুরস্ক ও কাতার।
বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৬ নভেম্বর ফের ইস্তানবুলেই বসবে একটি উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে যুদ্ধবিরতি কার্যকর করতে চূড়ান্ত পরিকল্পনা করা হবে। পাশাপাশি, যুদ্ধবিরতি লঙ্ঘন রুখতে তৈরি করা হবে মনিটরিং ও ভেরিফিকেশন সেল, যাতে দোষী পক্ষকে সরাসরি দায়ী করা যায়।

আফগানিস্তানের ইসলামিক আমিরশাহির মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, "আমরা সমস্যা সমাধানে অস্ত্র নয়, সংলাপ ও বোঝাপড়ার পথেই বিশ্বাসী।" তিনি জানান, কাবুল আলোচনায় অংশ নিতে একটি দক্ষ ও পূর্ণাঙ্গ প্রতিনিধিদল পাঠিয়েছিল, পুরো আলোচনা "গম্ভীর ও দায়িত্বশীল মনোভাবেই" হয়েছে।
কাবুল এই বৈঠকে কৃতজ্ঞতা জানিয়েছে, বিশেষ করে তুরস্ক ও কাতারের ভূমিকার প্রতি। মুজাহিদ আরও ইঙ্গিত দেন, পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক সম্মান, সীমান্তে অনুপ্রবেশ না করা ও অনাক্রমণ নীতি।
তবে আলোচনার মাঝেও উত্তেজনার আবহ পুরোপুরি শেষ হয় নি। দিন কয়েক আগেই আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হক্কানি কড়া ভাষায় সতর্ক করেছিলেন, "আফগানিস্তানের বিরুদ্ধে কোনও আগ্রাসন পাকিস্তানের জন্য বড় ভুল হবে।" তবু তিনি সংলাপের দরজা খোলা রেখেছিলেন।
ফলে, এই যুদ্ধবিরতি আপাতত ইতিবাচক দিকে যাচ্ছে এমন অঞ্চলে, যেখানে সন্দেহ, শঙ্কা ও সীমানা সংঘাত বহু দশকের পুরনো বাস্তবতা।
এখন নজর ৬ নভেম্বরের ইস্তানবুল বৈঠকে। সেদিনই স্পষ্ট হবে শান্তির পথে দুই দেশ সত্যিই এগোবে, নাকি পুরনো সন্দেহ ফের অস্ত্রের শব্দে আসল রূপ প্রকাশ্যে আসবে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications