পাকিস্তানে পেশোয়ারে রাতের অন্ধকারে কী ঘটেছে! এলাকা থেকে আফগান কনস্যুলেট তুলে নেওয়ার হুমকি কাবুলের

এবার পাকিস্তানের পেশোয়ার শহরের এক ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে আফগানিস্তান। ঘটনার সূত্রপাত আফগান পতাকার উচ্ছেদ ঘিরে। যার জেরে কাবুল , পেশোয়ার থেকে আফগানিস্তানের কনস্যুলেট তুলে নেওয়ার চরম হুমকি দেওয়া হয় ইসলামাবাদের উদ্দেশে।

পেশোয়ারে ঠিক কী ঘটেছে?

পেশোয়ারে ঠিক কী ঘটেছে?

পাকিস্তানের পেশোয়ারের ফিরদৌস মার্কেটে আফগানিস্তান সরকারের একটি নির্দিষ্ট অংশের জমির অধিকার রয়েছে। সেই জমির মালিকানা আফগান সরকারের। তবে কয়েকদিন আগে , সেই জায়গা থেকে আফগানিস্তানের পতাকা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আর তার পর থেকেই ক্ষোভে ফুঁসছে কাবুল।

 পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের ক্ষোভ

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের ক্ষোভ

পাকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত শুকরুল্লাহ আতিফ মাশাল জানিয়েছেন, এক রাতের অভিযানে পাকিস্তান এইভাবে আফগান পতাকা উচ্ছেদ করে অপমান করেছে আফগানিস্তানকে। ফলে পেশোয়ার থেকে আফগান কনস্যুলেট তুলে নেওয়ার ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কাবুল।

 পতাকা উচ্ছেদ ও জমি সংক্রান্ত মামলা নিয়ে কোমর বেঁধে নামছে কাবুল

পতাকা উচ্ছেদ ও জমি সংক্রান্ত মামলা নিয়ে কোমর বেঁধে নামছে কাবুল

কোনও মতেই এই ঘটনাকে সহজ খাতে নিচ্ছে না আফগান সরকার। পতাকা উচ্ছেদের ঘটনা ঘিরে ইসলামাবাদকে এক চুল জমিও ছাড়তে রাজি নয় কাবুল। ফলে আশরফ গনির সরকার এবার ইমরান সরকারকে এই ইস্যুতে একহাত নিয়ে আন্তর্জাতিক আঙিনায় পদার্পণ করার ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+