প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবার! জাতির উদ্দেশে কী বললেন জো বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন জো বাইডেন। এবার দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে কারণ জানালেন তিনি। জো বাইডেন বলেছেন, তিনি দশকে একত্রিত করতে নতুন প্রজন্মের কাছে মশাল প্রেরণ করেছেন।

৮১ বছর বয়সী বাইডেন বলেছেন, তরুণ কণ্ঠের জন্য সময় ও স্থান রয়েছে। তিনি দেশবাসীর কাছে গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন।

joe biden

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এগিয়ে যাওয়ার সব থেকে বড় উপায় হল, নতুন প্রজন্মের কাছে মশাল প্রেরণ করা। এটাই জাতিকে একত্রিত করার সব থেকে বড় উপায়।

বাইডেন দৃঢ়তার সঙ্গে বলেছেন, প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত গণতন্ত্র রক্ষার জন্য ছিল। তবে তিনি সরাসরি রিপাব্লিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নাম বলেননি। তিনি আরও বলেছেন, এই অফিসকে তিনি শ্রদ্ধা করেন। কিন্তু তিনি দেশকে আরও বেশি ভালবাসেন। দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা তাঁর জীবনের জন্য সম্মানের বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমেরিকার গণতন্ত্রকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে। এটা তাঁর কাছে স্পষ্ট হয়ে গিয়েছে, সমালোচনামূলক প্রচেষ্টায় দলকে ঐক্যবদ্ধ করতে হবে। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তাঁর রেকর্ড, বিশ্বে তাঁর নেতৃত্ব, আমেরিকার জন্য দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তাঁর উত্তরসূরি হিসেবে সমর্থন করেন। গত মাসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ খণ্ডন করতে তাঁকে থেমে থেমে কথা বলতে দেখা যায়। তারপরেই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রাক্তন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি-সহ হেভিওয়েটরা তাঁর প্রস্থানের জন্য চাপ দিয়েছিলেন। হোয়াইট হাউসে তাঁৎ ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন হেভিওয়েটরা।

তবে পরবর্তী সময়ে জো বাইডেন, কমলা হ্যারিসকে পাঁচ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার জন্য সক্ষণ বলে অভিহিত করেছিলেন। বাইডেন বলেছিলেন, তিনি অভিজ্ঞ, কঠোর এবং সক্ষম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+