করোনা সঙ্কটের জেরে চাকরি হারানোর আশঙ্কা করছেন ৮৬ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা
করোনা সঙ্কটের জেরে চাকরি হারানোর আশঙ্কা করছেন ৮৬ শতাংশ মানুষ, বলছে সমীক্ষা
ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক সমীক্ষায় দেখা যাচ্ছে করোনা সংকটের জেরে ইতিমধ্যেই অর্ধাহারে রয়েছে ৪৪ শতাংশ মানুষ। একইসাথে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে কাজ হারিয়েছেন প্রায় ২ কোটি মানুষ। এমকতাবস্থায় মহামারির প্রকোপ কমলেও আগামীতে কি চাকরি টিকিয়ে রাখা নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই।

জীবন-জীবিকা টিকিয়ে রাখার পক্ষে সংশয়ে ৮৬ শতাংশ মানুষ
ইতিমধ্যেই একটি সমীক্ষায় দেখা গেছে বিশ্বের প্রায় ৮৬ শতাংশ মানুষ এই মূহূর্তে তাদের জীবন-জীবিকা ও চাকরি টিকিয়ে রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। পাশাপাশি লকডাউন উঠে গেলেও সেই সময় তাদের রুটি রুজি নিয়েও সংশয় প্রকাশ করতে দেখা যায় বেশিরভাগ মানুষকেই।

কারা চালায় এই সমীক্ষা ?
অন্যদিকে এই সমীক্ষায় দেখা গেছে ব্রিটেনের ৩১ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৩৩ শতাংশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৪১ শতাংশ এবং হংকংয়ের ৭১ শতাংশ মানুষ চাকরি হারানোর আশঙ্কা করছেন। সূত্রের খবর, ব্রিটিশ গবেষণা সংস্থা ক্রসবি টেক্সটর (সিটি) গ্রুপের গ্রুপের তরফ থেকে এই সমীক্ষা চালানো হয়।

করোনা মোকাবিলায় ভারত সরকারে কাজে খুশি ৮৪ শতাংশ মানুষ
এপ্রিলের ২৩ থেকে ২৭শের মধ্যে অনলাইনে এই সমীক্ষা চলে বলে খবর। পাশাপাশি এই সমীক্ষায়তেই করোনা মোকাবিলায় সরকারের কার্যক্রম নিয়ে ভারতীয়দের মতামতও উঠে এসেছে। যেখানে দেখা যাচ্ছে করোনা ঠেকাতে সরকারি যে সমস্ত কর্মসূচী গুলি নিচ্ছে তাতে সন্তুষ্ট প্রায় ৮৪ শতাংশ জনগণই। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৩ শতাংশ, ব্রিটেনে ৫৬ শতাংশ, হংকংয়ে ৫৩ শতাংশ, অস্ট্রেলিয়ায় ৭১ শতাংশ মানুষ বর্তমানে তাদের সরকারের বিভিন্ন পদক্ষেপে খুশি বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications