কনেসেটে মোদীর কড়া বার্তা, সন্ত্রাসের কোনও ন্যায্যতা নেই, ইজরায়েলের পাশে অটল ভারত
ইজরায়েলের সংসদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কনসেটে ভাষণ দিতে গিয়ে স্পষ্ট ভাষায় জানালেন, "নিরীহ মানুষের হত্যাকে কোনও কারণেই ন্যায্যতা দেওয়া যায় না। সন্ত্রাসবাদের কোনও যুক্তি নেই।" তিনি স্মরণ করালেন, দীর্ঘদিন ধরেই ভারত সন্ত্রাসের যন্ত্রণা সহ্য করে আসছে।
মুম্বইয়ের ২৬/১১ হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই নৃশংস আক্রমণে বহু নিরীহ প্রাণ ঝরে গিয়েছিল, যার মধ্যে ইজরায়েলের নাগরিকও ছিলেন। ভারতের নীতি বরাবরই 'জিরো টলারেন্স' সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন অবস্থান, কোনও দ্বৈত মানদণ্ড নয়। তাঁর কথায়, সন্ত্রাসবাদ সমাজকে অস্থির করে, উন্নয়নকে বাধাগ্রস্ত করে ও পারস্পরিক আস্থাকে ক্ষয় করে। তাই এর মোকাবিলায় প্রয়োজন সমন্বিত ও ধারাবাহিক বৈশ্বিক উদ্যোগ। "পৃথিবীর এক প্রান্তে সন্ত্রাস মানেই সর্বত্র শান্তির প্রতি হুমকি," জোর দিয়ে বলেন তিনি।

ভাষণে আবেগঘন মুহূর্তও উঠে আসে। প্রধানমন্ত্রী জানান, ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর যেদিন ভারত আনুষ্ঠানিকভাবে ইজরায়েলকে স্বীকৃতি দেয় সেদিনই তাঁর জন্ম। তিনি ৭ অক্টোবর হামাস এর বর্বরোচিত হামলায় নিহতদের প্রতি ভারতের গভীর সমবেদনা জানান। "আমরা আপনাদের বেদনা অনুভব করি, শোক ভাগ করে নিই। এই কঠিন সময়ে ও ভবিষ্যতেও ভারত দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে রয়েছে," বার্তা তাঁর।
কনেসেটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এক প্রাচীন সভ্যতার প্রতিনিধি হিসেবে আরেক প্রাচীন সভ্যতার সংসদে দাঁড়ানো তাঁর কাছে গর্বের বিষয়। ১৪০ কোটির ভারতবাসীর শুভেচ্ছা, বন্ধুত্ব ও অংশীদারিত্বের বার্তা তিনি পৌঁছে দেন। কনেসেট ভবন ভারতীয় তিরঙ্গার রঙে আলোকিত করার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর 'চমৎকার' বৈঠক হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানান দুই নেতা। নয় বছরে দ্বিতীয়বার ইজরায়েল সফরে গিয়ে মোদীকে বিমানবন্দরে স্বাগত জানান নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। স্বাগত পর্বের পর দুই নেতার মধ্যে একান্ত বৈঠকও হয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যাণ্ডেলে মোদী লেখেন, উষ্ণ অভ্যর্থনার জন্য নেতানিয়াহুকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ইজরায়েলে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। অন্যদিকে নেতানিয়াহু বলেন, তাঁদের ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় প্রতিফলন দেয়।
পরবর্তী কর্মসূচিতে রয়েছে ইয়াদ ভাশেম পরিদর্শন ও অর্থনীতি, নিরাপত্তা ও কূটনীতি এই তিন ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর।
জেরুজালেমের কিং ডেভিড হোটেলে পৌঁছালে ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভারতীয় বংশোদ্ভূত ইহুদি, পড়ুয়া, পেশাজীবী ও কর্মীদের উপস্থিতিতে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়। কেরলের ঐতিহ্যবাহী তিরুভাথিরা নৃত্য, ইজরায়েলি লোকনৃত্য 'হাভা নাগিলা' ও রাজস্থানের ঘুমর পরিবেশনায় ভারত ইজরায়েল বন্ধুত্বের রঙিন আবহ ফুটে ওঠে। বিশেষভাবে সক্ষম শিল্পীদের গান সেই আবেগঘন মুহূর্তকে আরও অর্থবহ করে তোলে।
দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াই ও দীর্ঘস্থায়ী শান্তির বার্তাই হয়ে উঠল এই সফরের মূল সুর।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য












Click it and Unblock the Notifications