নিশানায় দিল্লির একাধিক কূটনীতিবিদ, পেগাসাসের নজরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানও?
নিশানায় দিল্লির একাধিক কূটনীতিবিদ, পেগাসাসের নজরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানও?
পেগাসাস বিতর্কে গতকাল থেকেই উত্তাল ভারতের রাজ্য-রাজনীতি। এমনকী উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। আর তারপরেই ভারতের গণ্ডি ছাড়িয়ে এবার বিশ্বব্যাপী তীব্র আলোড়ন তৈরি করেছে পেগাসাস স্পাইওয়্যারের ফোন হ্যাকিংয়ের খবর। ফ্রান্সের সাংবাদমাধ্যম লে মন্দে সূত্রে খবর, শুধু তাবড় তাবড় রাজনীতিবিদ আর সাংবাদিকই নন পেগাসাসের টার্গেট লিস্টে ছিলেন দিল্লির একাধিক কূটনীতিবিদ।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত একটানা তাদের উপর নজরদারি চালানো হয়েছে বলে খবর। এমনকী এই হ্যাকারদের নিশানায় থাকা এমন কী ফোনের সন্ধান মিলেছে যার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানেরও। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কী এবার ভারতের গণ্ডি ছাড়িয়ে পাকিস্তানেও পা রেখেছে পেগাসাস? আর সেই কারণেই নজর রাখা হচ্ছিল ইমরানের উপরেও?
অভিযোগ, ইজরায়েলি এই স্পাইওয়্যার ভারতের সরকার ও বিরোধী পক্ষের নেতা, মন্ত্রী থেকে শুরু করে ৪০ জনের বেশি সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী, বিচারপতিদের ফোন হ্যাক করেছে। যদিও সরকারের মন্ত্রীদের তালিকায় রয়েছেন গেরুয়া শিবিরের মাত্র দুই নেতা। অন্যদিকে ভারতীয়রা ছাড়াও একাধিক আন্তর্জাতিক সংস্থার খ্যাতনামা ব্যক্তিবর্গের উপরেও জোরদার নজরদারি চালানো হচ্ছিল বলে খবর।
সূত্রের খবর, নজরদারি চলছিল ব্রিটিশ হাইকমিশনের এক আধিকারিকের উপরেও। পাশাপাশি আমেরিকান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি-র উপরেও নজর দিয়েছিল হ্যাকাররা। অন্যদিকে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মতো আন্তর্জাতিক এনজিওর কর্মীদের ফোনে হানা দিয়েছিল পেগাসাস, খবর এমনটাই। পাশাপাশি নজরদারি চলছিল চিন-পাকিস্তানের একাদিক কূটনীতিবিদের উপরেও।












Click it and Unblock the Notifications