সমুদ্র তটে ভেসে এসেছে রহস্যজনক এক গোলাগার বস্তু, আতঙ্কে বন্ধ করে দেওয়া হল সৈকত
ইতিমধ্যেই জাপানের সেই সৈকত সাধারণে জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
আমেরিকায় পর পর বেশ কয়েকদিন চিনা বেলুন ঘিরে রহস্য তৈরি হয়েছিল। এবার জাপানের উপকূলে ভেসে এসেছে রহস্যজনক এক গোলাকার বস্তু। নিরাপত্তার কারণে সেই সমুদ্র সৈকতটি সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা কী ধরনের বস্তু তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

জাপানের হামামাৎসু শহরের এনসু সমুদ্র সৈকতে সেই রহস্যজনক গোলাকার বস্তুটি পড়ে থাকতে দেখেছিলেন স্থানীয় এক মহিলা। তিনিই স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রথমে খবর দেন। ১.৫ মিটার ব্যাসার্ধের সেই বলটি। তাতে মরচে ধরে রয়েছে। মনে করা হচ্ছে লোহার তৈরি এই গোলাকার বস্তুটি। তাতে একটি লোহার হুকের মত রয়েছে। যেন কোনও কিছুর সঙ্গে আটকানো ছিল সেটি।
ইতিমধ্যেই বিস্ফোরক গবেষকরা সেখানে পৌঁছে গিয়েছেন। তাতে কোনও বিস্ফোরক বোঝাই করা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সেটির এক্সরে এবং স্ক্যান করা হয়েছে। তাতে ভেতরটি ফাঁকা বলেই েদখা গিয়েছে। প্রাথমিক ভাবে তাতে বিস্ফোরক কিছু পাওয়া যায়নিষ তারপরেই নিরাপত্তার খাতিয়ে সেই জায়গাটি বন্ধ করে রাখা হয়েছে।
কয়েকদিন আগেই আমেরিকার আকাশে একাধিক বেলুন উড়তে দেখা গিয়েছিল। সেগুলি চিনা বেলুন ছিল। সেগুলি গুলি করে নামিেয়ছিল মার্কিন সেনা। আমেরিকার পরমাণু গবেষণা কেন্দ্রের আকাশেও উড়তে দেখা গিয়েছিল বেলুনগুলি। কানাডার আকাশেও সেই বেলুন উড়তে দেখা দিয়েছিল। চিন তথ্য সংগ্রহের জন্য সেই বেলুনগুলি পাঠিয়েছিল বলে আশঙ্কা প্রকাশ করে আমেরিকা। এই নিয়ে বেজিংকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন জো বাইডেন। তারপরে আবার জাপানের উপকূলে এই রহস্যজনক গোলাকার বস্তুর সন্ধান মেলায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications