শিশুদের প্রতি আসক্তি, রাশিয়ান যুবতী শপথ নিলেন ১০৫ সন্তানের মা হওয়ার
রাশিয়ান যুবতী শপথ নিলেন ১০৫ সন্তানের মা হওয়ার
প্রত্যেক নারীরই মা হওয়ার ইচ্ছা মনের কোণে লুকিয়ে থাকে। কারণ শিশুদের ভালোবাসে না এরকম মহিলার সংখ্যা নেহাতই কম। ফুলের মত মিষ্টি শিশুদের দেখে আপনি আদর না করে থাকতে পারবেন না। তবে এই মহিলার ইচ্ছা শুনলে অবাক হবেন আপনিও। মা হওয়ার পাগলামি এই মহিলার মধ্যে একটু বেশি রকমের। রাশিয়ার এই মহিলার মা হওয়ার ইচ্ছা এতটাই তীব্র যে তিনি শপথ নিয়েছেন যে তিনি ১০৫টি শিশুর মা অবশ্যই হবেন।
২৩ বছরে ১১ জন শিশুর মা
মহিলার এই ঘোষণার পর এই খবর সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে ভাইরাল হয়েছে। বর্তমানে ওই মহিলা ১১ জন শিশুর মা এবং তিনি খুব যত্ন ও ভালোবাসা দিয়ে সন্তানদের লালন পালন করছেন। মহিলার সঙ্গে এই বিষয়ে সঙ্গ দেবেন বলে জানিয়েছেন তাঁর স্বামীও। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ক্রিস্টিনার বয়স এখন ২৩ বছর। আর তিনি এত কম বয়সেই ১১ জন শিশুর মা হয়ে গিয়েছেন। ক্রিস্টিনা জানিয়েছেন যে তিনি কমপক্ষে ১০৫ জন সন্তানের মা অবশ্যই হবেন।
ক্রিস্টিনার পাশে তাঁর স্বামী আছেন
ক্রিস্টিনার স্বামী গ্যালিপ একজন ব্যবসায়ী এবং তাঁর বয়স ৫৬ বছর। গ্যালিপ তাঁর স্ত্রী ক্রিস্টিনার এই মা হওয়ার ঘোষণায় খুব খুশি। তিনি সর্বদা ক্রিস্টিনার পাশে থাকবেন বলে কথা দিয়েছেন। শিশুদের জন্য পাগল ক্রিস্টিনা জানিয়েছেন যে তাঁর ১১ জন সন্তানের মধ্যে সবচেয়ে বড় মেয়ে বিকা। বিকার বয়স ৬ বছর।
দত্তক নিয়েছেন ১০ জন শিশুকে
এখন অনেকেই একটু অবাক হবেন এটা ভেবে যে ২৩ বছর বয়সে ১১ জন সন্তানের জন্ম কীভাবে সম্ভব? না অবাক হওয়ার কিছুই নেই ক্রিস্টিনা শুধু বিকাকেই জন্ম দিয়েছেন, বাকি দশজনকে তিনি দত্তক নিয়েছেন। ক্রিস্টিনা জানিয়েছেন যে গতমাসে অলিভিয়া এক নতুন শিশু হিসাবে তাঁর জীবনে এসেছেন। ক্রিস্টিনা জানান যে তিনি মা ডাকটি খুব পছন্দ করেন । শিশুভর্তি ঘর তাঁর খুবই ভালো লাগে। তিনি অর্থ-সম্পত্তিকে খুব বেশি গুরুত্ব দেন না। যদিও তিনি কোটিপতি বাড়ির বউ।
সারোগেসির সহয়তায় মা হবেন
ক্রিস্টিনা জানিয়েছেন যে তিনি সারোগেসি মায়েদের সঙ্গে সরাসরি সম্পর্ক করবেন, যাতে অন্তঃসত্ত্বা হওয়ার পর আর কোনও সমস্যা না থাকে। ক্রিস্টিনার বিশ্বাস সারোগেসির সাহায্যে তিনি ১০৫ জন শিশুর মা হতে পারবেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications