করোনায় জয়ী হলেন ৯৯ বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা, সামরিক সম্মান দেওয়া হল তাঁকে
করোনায় জয়ী হলেন ৯৯ বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা, সামরিক সম্মান দেওয়া হল তাঁকে
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। বিশেষজ্ঞ মহলের মতে এই মারণ রোগে আক্রান্ত হয়ে বেশি মৃত্যু ঘটছে প্রবীণ নাগরিকদের। আবার একটু লক্ষ্য করলে দেখা যাবে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠছেন এই বয়স্করাই। তেমনি ব্রাজিলের এক ৯৯ বছরের বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি সুস্থ হয়ে ছাড়া পান মঙ্গলবার।

করোনায় আক্রান্ত হয়ে সেনা হাসপাতালে ভর্তি
জানা গিয়েছে, ৯৯ বছরের প্রবীণ নাগরিক তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে সেনাবাহিনীতে ছিলেন। তাঁকে মঙ্গলবার সামরিক সম্মানের মধ্য দিয়ে হাসপাতাল থেকে ছাড়া হয়। জানা গিয়েছে, সেকেন্ড লেফটেন্যান্ট এরমান্ডো পিভেটা, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকার ব্রাজিলীয় আর্টিলারিতে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ভর্তি ছিলেন ব্রাজিলের সেনা বাহিনীর হাসপাতালে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় শিঙা বাজিয়ে ও করতালির মধ্য দিয়ে তাঁকে সম্মান জানানো হয়।

আটদিন পর সুস্থ হন করোনায় আক্রান্ত ৯৯ বছরের বৃদ্ধ
আটদিন সেনা হাসপাতালে রোগী হয়ে থাকার পর মঙ্গলবার তিনি সবুজ রঙের আর্মি সাইড টুপি পরে, সকলের উদ্দেশ্যে হাত নাড়াতে নাড়াতে বের হন। সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি আর একটি যুদ্ধ জয় করলেন, সেটা হল নতুন করোনা ভাইরাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির মন্টিজ যুদ্ধে ব্রাজিল তার সৈন্যদের সফল অভিযানের ৭৫ তম বার্ষিকী উদযাপন করছে মঙ্গলবার, একই দিনে তাঁকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রাজিলীয় সেনাতে ছিলেন
পিভেটা সেনাবাহিনীর চতুর্থ আর্টিলারি রেজিমেন্টের দায়িত্বে ছিলেন। ব্রাজিল মিত্রবাহিনীর সঙ্গে যুদ্ধে প্রবেশ করার পর ১৯৪২ সালে ডাকারকে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি, জানিয়েছে সেনা। এরপর তিনি আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে নিজের রেজিমেন্ট নিয়ে ব্রাজিলে ফিরে এসেছিলেন যা আগে কখনও হয়নি। করোনা ভাইরাসে ল্যাটিন আমেরিকার এই দেশে বাজেভাবে প্রভাব ফেলেছে। এখনও পর্যন্ত এই দেশে ১,৫৩২ জনের মৃত্যু হয়েছে।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?












Click it and Unblock the Notifications