Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইয়েমেনের রাজধানীতে ভয়াবহ ঘটনা, পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ৮০ জনের

Stampede in Yemen capital: ভয়ঙ্কর ঘটনা ইয়েমেনের (Yemen) রাজধানী সানায় (Sanaa)। পদপৃষ্ট হয়ে (Stampede) মর্মান্তিক মৃত্যু ৮০ জনের।

শুধু তাই নয়, ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা।

পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ৮০ জনের

তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পর বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সানার ওল্ড সিটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দান সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়। আর সেই মতো কয়েকশ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।

সামনেই ঈদ। আর এই অনুষ্ঠানকে মাথায় রেখেই এই আয়োজন বলে খবর। যদিও এক আধিকারিক জানিয়েছেন, পবিত্র রমজান মাসের শেষদিনকে মাথায় রেখে সে দেশের ব্যবসায়ীরা দান সামগ্রী বিতরণের জন্যে জোড়ো হয়েছিলেন। স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে খবর।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একসঙ্গে এত মানুষ সেখানে জোড়ো হয়ে যায় যে রীতিমত হুড়োহুড়ি বেঁধে যায়। আর তা সামলাতে হিমশিম খেতে হয় কর্তব্যরত সে দেশের পুলিশ আধিকারিকদের। অভিযোগ সেই সময় শূন্যে নাকি গুলি চালান পুলিশ কর্মীরা। আর তাতেই আতঙ্ক তৈরি হয়। রীতিমত ছোটাছুটি শুরু করে দেন মানুষজন। আর এর ফলে ভয়াবহ এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

ইয়েমেনে চাঞ্চল্যকর ঘটনা

এই ঘটনার পরেই সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে দাবি করা হয় যে এহেন অনুষ্ঠান দেশের দুই ব্যবসায়ই আয়োজন করেছিলেন। ইতিমধ্যে দুজনকেই নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

ঠিক কি কারণে এত বড় ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হচ্ছে। ইয়েমের রাজধানী সানা এই মুহূর্তে বিদ্রোহীদের কব্জায়। এই দেশ বিশ্বের অন্যতম গরীব দেশগুলির মধ্যে একটি। ইয়েমেনের রাজধানী ২০১৪ সালে ইরানি সমর্থক হুতিরা কব্জা করে। আর এরপরেই সে দেশে গৃহযুদ্ধ! মাঝে মধ্যেই এই দেশ সংবাদ মাধ্যমের শিরোনামে আসে।

দীর্ঘ একমাস পবিত্র রমজান শেষে ঈদ। গোটা বিশ্বেই মুসলিম সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে শামিল হন। আর তার আগেই এই ঘটনায় শোকস্তব্ধ গোটা বিশ্ব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+