এমপি কাজী পাপুল পরিবারের ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ

জব্দের তালিকায় রয়েছে স্ত্রী, কন্যা এবং শ্যালিকার ব্যাংক হিসাব। বাংলাদেশে এক সঙ্গে এক আদেশে এতো বেশি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেয়ার কথা শোনা যায়নি।

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলসহ চারজনের ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত।

বাকিদের মধ্যে রয়েছেন তার স্ত্রী, সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধান।

একই সঙ্গে তাদের ৯২টি তফসিলভুক্ত সম্পত্তি ক্রোকের আদেশও দেয়া হয়েছে।

বাংলাদেশে এক সঙ্গে এক আদেশে এতো বেশি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেয়ার কথা শোনা যায়নি।

দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছে।

রবিবার দুদকের একটি মামলায় ঢাকার মহানগর আদালত এই আদেশ দিয়েছেন।

এর মধ্যে মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুল ১৪৮টি ব্যাংক হিসাব, স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের ৩৪৫টি ব্যাংক হিসাব, মেয়ে ওয়াফা ইসলামের ৭৬টি হিসাব এবং শ্যালিকা জেসমিন প্রধানের ৪৮টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

অবৈধ সম্পদ ও মানিলন্ডারিং আইনের মামলার তদন্ত চলার সময় দুদকের পক্ষ থেকে অ্যাকাউন্ট জব্দ এবং সম্পদ ক্রোকের আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিলেন।

সেই সঙ্গে অপরাধ তদন্ত বিভাগের আরেকটি মামলায় মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলসহ আটজনের ৫৩টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেয়া হয়েছে।

মোহাম্মদ শহিদ ইসলামকে আটকের পর একটি বিবৃতি দিয়েছিলেন তার স্ত্রী সেলিনা ইসলাম
BBC
মোহাম্মদ শহিদ ইসলামকে আটকের পর একটি বিবৃতি দিয়েছিলেন তার স্ত্রী সেলিনা ইসলাম

অর্থ পাচার ও মানব পাচারের অভিযোগ মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুল গত ৬ই জুন গ্রেপ্তার করে কুয়েতের পুলিশ। সেখানে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। তার বিরুদ্ধে ঘুষ দেয়া, অর্থ পাচার, মানব পাচার এবং ভিসার অবৈধ লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশের কোন বর্তমান সংসদ সদস্যকে এর আগে কখনো বিদেশের মাটিতে বিচারের মুখোমুখি হতে হয়েছে বলে শোনা যায়নি।

এরপর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন।

গত ১১ই নভেম্বর মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলসহ চারজনের বিরুদ্ধে ২ কোটি ৩ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন।

মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুল, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে মামলা করে দুদক।

অন্যদিকে মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তদন্ত করে ৩৫৫ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা জমা পেয়েছে সিআইডি। সেই ঘটনায় অর্থ পাচার আইনে গত ২২শে ডিসেম্বর একটি মামলা করা হয়। সেই মামলায় মোহাম্মদ শহিদ ইসলামসহ তার পরিবার ও প্রতিষ্ঠানের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা করে সিআইডি।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

টিকটকে ভিডিও বানানোর কথা বলে স্কুলছাত্রীকে আটকে রেখে গণধর্ষণ

বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনাভাইরাস

২০২০: করোনা, যুদ্ধ, বিক্ষোভসহ বছরের সাড়া ফেলা ঘটনাগুলো

এমআইসিক্সের ভেতরে লুকিয়ে ছিলেন যে রুশ 'ডাবল এজেন্ট'

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+