ভেঙে পড়েছিল বিমান, ৪০ দিন পর আমাজনের গহন জঙ্গল থেকে উদ্ধার চার শিশু

কথায় আছে রাখে হরি, মারে কে! আমাজনের জঙ্গল থেকে যেভাবে চার শিশুকে উদ্ধার করা হয়েছে, তাতে যে সত্যিই এক অলৌকিক ঘটনা। ৪০ দিন ধরে ঘন জঙ্গল আর বন্য পশুদের মাঝে যে কীভাবে বেঁচে ছিল ওই চার শিশু, তা ভেবেই আশ্চর্যবোধ করছেন অনেকে।

শনিবার তাদের ছবি প্রকাশ করে উদ্ধার হওয়া খবর জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুসতাভো পেদ্রো। আসলে কলম্বিয়ার ওই জঙ্গলের মাঝে ভেঙে পড়েছিল একটি ছোট বিমান। সে ৪০ দিন আগের ঘটনা। ১ মে দুর্ঘটনার কবলে পড়েছিল ওই সিঙ্গল ইঞ্জিনের বিমান।

৪০ দিন পর আমাজনের গহন জঙ্গল থেকে উদ্ধার চার শিশু

বিমানটি খুঁজে বের করতে কলম্বিয়ার প্রশাসনের প্রায় ২ সপ্তাহ লেগে গিয়েছিল। তবে ভাঙা বিমানের পাশে কেবলমাত্র তিনজনের মৃতদেহ পেয়েছিলেন তাঁরা। তার মধ্যে একজন ছিলেন বিমানের চালক। খবর ছিল, ওই বিমানে ৬ যাত্রী ছিলেন। বাকিরা কোথায়, সেটাই বুঝে উঠতে পারেননি কেউ।

জঙ্গলের মধ্যে হারিয়ে যায়নি তো চার শিশু! এই সন্দেহ হতেই শুরু হয় ব্যাপক তল্লাশি। সত্যিই কি শিশুরা বেঁচে আছে? আশঙ্কা মেঘ তৈরি হয়েছিল। কিন্তু ৪০ দিন পর ঘটে গেল 'মিরাকল'। উদ্ধার করা হল চার শিশুকে।

১৩ বছর বয়সী লেসলি জ্যাকম্বেয়ার মুকুটি, ৯ বছর বয়সী সোলেনি জ্যাকম্বেয়ার মুকুটি, ৫ বছর বয়সী টিয়েন রানক মুকুটি ও মাত্র ১ বছরের ক্রিস্টিন রানক মুকুটি- এই চার শিশুকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাদের মায়ের।

প্রেসিডেন্ট গুসতাভো পেদ্রো টুইটে লিখেছেন, 'গোটা দেশ আজ খুশি এই খবরে।' সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে ওই চার শিশুর ছবিও প্রকাশ করেছেন তিনি। লিখেছেন, এই চার শিশুর বেঁচে থাকার লড়াইয়ের গল্প ইতিহাস হয়ে থাকবে।

ভেঙে পড়ল বিমান

জানা গিয়েছে রেনফরেস্টের ভিতরে ১৬ মে বিমানটির সন্ধান পাওয়া যায় প্রথম। ৪০ দিন পেরিয়ে যাওয়ার পর এবার পাওয়া গেল শিশুদের। উদ্ধার করে প্রথমেই তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপাতত চিকিৎসা চলছে তাদের। সুস্থ হলে হয়ত তাদের মুখ থেকেই শোনা যাবে যে তারা কীভাবে কাটিয়েছে ৪০টা দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+