১৯৮৫-র এয়ার ইন্ডিয়া বোম্বিং কাণ্ডে জড়িত রিপুদমন সিংকে গুলি করে হত্যা কানাডায়
১৯৮৫-র এয়ার ইন্ডিয়া বোম্বিং কাণ্ডে জড়িত রিপুদমন সিংকে গুলি করে হত্যা কানাডায়
১৯৮৫-র এয়ারইন্ডিয়া বোম্বিং কাণ্ডে সন্দেহভাজন খালিস্তানপন্থী রিপুদমন সিং মালিককে গুলি করে হত্যা করার অভিযোগ। কানাডায় তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ভ্যাঙ্কুভারে িনজের কাপড়ের দোকােনর সামনেই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা।

কানাডায় গুলি করে খুন
কানাডায় কাপড়ের ব্যাবস চালাতেন তিনি। সেখানেই নিজের দোকানের সামনে খুন হলেন রিপুরদমন সিং মালিক। তাঁর ভাইপো যশপাল সিং িনশ্চিত করেছেন মৃত্যুর কথা। ইতিমধ্যেই কানাডার পথে রওনা হয়েছেন তাঁর ছোটবোন। ব্রিটিশ কলোম্বিয়ার ভ্যাঙ্কাভুরে িনজের কাপড়ের দোকানের সামনেই খুন হন রিপুদমন সিং মালিক। ইতিমধ্যেই কানাডার মাউন্টের রয়াল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ১৯৮৫-র এয়ার ইন্ডিয়া বোম্বিং কাণ্ডে জড়িত ছিলেন রিপুদমন সিং।

কে এই রিপুদমন সিং
খালিস্তানপন্থী ছিলেন রিপুদমন সিং মালিক। ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার ১৮৫ কনিষ্ক বিমানটির উপর বোমা বর্ষণের ঘটনায় জড়িত ছিলেন তিনি। সেই ঘটনায় ২৮০ জন যাত্রী িনয়ে কানাডা থেেক আয়ারল্যান্ড যাচ্ছিল বিমানটি। বোমা বর্ষণের জেরে ২৮০ জন যাত্রী মারা গিয়েছিলেন। ২৯টি পরিবার একেবারে শেষ হয়ে যায়। এই ঘটনায় জড়িত সন্দেহে ৪ বছর জেল খেটেছিলেন রিপুদমন সিং। যদিও চার বছর পর তিিন জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিলেন। ১৯৭২ সালে কানাডায় ক্যাব ড্রাইভার হিসেবে জীবন শুরু করেন তিিন। খালিস্তানি জঙ্গি সংগঠন বাবর খালসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি এমনই শোনা যায়।

কী ঘটেছিল এয়ার ইন্ডিয়ার বিমানে
১৯৮৫ সােল এয়ার ইন্ডিয়ার বোইং বিমানের উপর বোমা বর্ষণ করা হয়েছিল । বিমানটি কানাডা থেকে আয়ারল্যান্ড যাচ্ছিল। বিমানের সব যাত্রী ছিলেন কানাডার নাগরিক। তাতে মোট ৩২৯ জন মারা যান। তাতে বিমানের ক্রু সহ ২৮০জন যাত্রী ছিেলন। সকলেই মারা যান। ২৯টি পরিবার শেষ হয়ে গিয়েছিল এই ঘটনায়। তাতে খালিস্তানি জঙ্গি সংগঠনের হাত ছিল বলে তদন্তে উঠে আসে। তাতে গ্রেফতার করা হয়েছিল রিপুদমন সিংকেও। পরে অবশ্য তিনি ছাড়া পেয়ে যান। এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছিল অজিব সিং বাগরিকে। ২০০৫ সালে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল তাঁদের উপর।

সফল ব্যবসায়ী
কানাডায় ক্যাব ড্রাইভার হিসেবে জীবন শুরু করলেও পরে কানাডায় সফলভাবে কাপড়ের ব্যবসা শুরু করেন তিনি। সফল ব্যবসায়ী হিসেবেই জীবন কাটাচ্ছিলেন তিনি। হঠাৎ করে কারা তাণর উপর গুলি চালাল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে না ব্যবসায়ীক শত্রুতা তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই কানাডার রয়াল পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তাঁরা। পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications