জোম্যাটোর ডেটাবেস হ্যাক, ১ কোটি ৭০ লক্ষ ইমেল-পাসওয়ার্ড চুরি! আপনিও রয়েছেন সেই তালিকায়?
অনলাইনে খাবার ও রেস্তোঁরা নিয়ে তথ্য প্রদানকারী সাইট জোম্যাটোর ডেটাবেস এবার হ্যাক করা হল। ডেটাবেস থেকে প্রায় ১ কোটি ৭০ লক্ষ ইমেল-পাসওয়ার্ড চুরি গিয়েছে বলে জানা গিয়েছে।
অনলাইনে খাবার ও রেস্তোঁরা নিয়ে তথ্য প্রদানকারী সাইট জোম্যাটোর ডেটাবেস এবার হ্যাক করা হল। ডেটাবেস থেকে প্রায় ১ কোটি ৭০ লক্ষ ইমেল-পাসওয়ার্ড চুরি গিয়েছে বলে জানা গিয়েছে।
যদিও সংস্থার তরফে আশ্বস্ত করে বলা হয়েছে যে, গ্রাহকদের পেমেন্ট ও ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য সুরক্ষিতই রয়েছে, হ্যাকারদের হাতে যায়নি।

এর আগে র্যানসমওয়্যার ভাইরাসের হামলায় দেশ বিদেশের বহু কম্পিউটার আক্রান্ত হয়েছিল। ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কম্পিউটার হ্যাক করে নেওয়া হয়। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, গুজরাত এমনকী কেরলের বিভিন্ন সংস্থার কম্পিউটার হ্যাক করে মুক্তিপণের টাকা দাবি করা হয়েছে।
তবে জোম্যাটোর তরফে বারবার দাবি করা হয়েছে, পেমেন্ট ডেটা বা ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হয়নি। তা সুরক্ষিত রয়েছে। তবে কেউ চাইলে নতুন পাসওয়ার্ড সেট করে নিতে পারেন।
যে সমস্ত গ্রাহকের ইমেল ও পাসওয়ার্ড হ্যাক হয়েছে তাদের পাসওয়ার্ড রিসেট করে দেওয়া হয়েছে এবং তাদের অ্যাপ ও ওয়েবসাইট থেকে লগ আউট করা হয়েছে।
প্রসঙ্গত, জোম্যাটো প্রতি মাসে ১২ কোটি ব্যবহারকারী ভিজিট করেন। অ্যাপ ও ওয়েবসাইটের নিরাপত্তা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে গ্রাহকেরা [email protected] -এ ইমেল পাঠিয়ে যোগাযোগ করতে পারেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications