Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

' আইন মান্য করতে হবে , নাহলে পরিণতি ভোগ করতে হবে', সিএএ নিয়ে সরব আরও এক কংগ্রেস নেতা খুরশিদ

' আইন মান্য করতে হবে , নাহলে পরিণতি ভোগ করতে হবে', সিএএ নিয়ে সরব আরও এক কংগ্রেস নেতা খুরশিদ

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বেঁকে বসেছে দেশের দুটি রাজ্য। বাংলায় এই আইন কার্যকরী হবে না, এমন প্রস্তাব বিধানসভায় আনার কথা বলেও তা থেকে পিছিয়ে যায় তৃণমূল সরকার। অন্য়দিকে, কেরল , পাঞ্জাব নিজের অবস্থানে অনড় থেকে সেরাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী করা হবে না, এমন প্রস্তাব আনে কেরল। আর এই প্রেক্ষিতে এদিন দুই কংগ্রেস নেতার বক্তব্য দেশের জাতীয় রাজনীতিকে তোলপাড় করে তোলে।

সলমন খুরশিদের কণ্ঠে মোদী সরকারের সুর!

সলমন খুরশিদের কণ্ঠে মোদী সরকারের সুর!

কেন্দ্রের আনা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী করা হবে না বলে কেরলের মতো রাজ্যগুলি সরব হলেও, তা কার্যকরী হবে না বলে গেরুয়া পন্থী বহু নেতাই মত প্রকাশ করেন। কেন্দ্রের কার্যকর করা আইন অমান্য করা যাবে না বলে জানান বহু বিশেষজ্ঞ। আর সেই মতই এবার পোষন করেছেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ।

 সলমন খুরশিদ কী বলেছেন?

সলমন খুরশিদ কী বলেছেন?

সলমন খুরশিদ এদিন বলেন,' কোনও কিছু যদি স্টেটস বুকে থাকে, তাহলে সেই আইন মান্য করতে হবেই।' নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রের প্রস্তাবিত আইন অমান্য প্রসঙ্গে এদিন কার্যত আরও এক কংগ্রেস নেতা তথা দুঁদে আইনজীবী কপিল সিব্বলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন সলমন খুরশিদ।

কোন ব্যাখ্যা খুরশিদের?

কোন ব্যাখ্যা খুরশিদের?

কংগ্রেসের নেতা তথা বিশিষ্ট আইনজীবী সলমন খুরশিদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্যসরকারগুলির সঙ্গে কেন্দ্রের মত পার্থক্য রয়েছে। তবে সেক্ষেত্রে সুপ্রিমকোর্টের উপ ভরসা করতে হবে চূড়ান্ত বার্তার জন্য। তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ীই এই বিষয়ের সমাধানের রাস্তা খুঁজে নিতে হবে।

কপিল সিব্বলও একই মত পোষণ করেন

কপিল সিব্বলও একই মত পোষণ করেন

কপিল সিব্বল এর আগে কেরল লিটেরেচার ফেস্টিভালে যোগ দিয়ে বলেন, 'কোনও রাজ্য সরকারের পক্ষে এটা বলা কঠিন যে আমরা সংসদে পাস হওয়া আইনকে মেনে চলব না। রাজ্যগুলি কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা দিচ্ছে তারা নাগরিকত্ব আইন, এনআরসি ও এনআরপি নিয়ে অখুশি। এনআরসি তৈরি হয় এনআরপির উপরে ভিত্তি করে। এবং সেটা কোনও স্থানীয় রেজিস্ট্রার বাস্তবায়িত করবেন।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+