অপরাধ দমনে বড় পদক্ষেপ, যুব সমাজকে তাদের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন যোগী
উত্তর প্রদেশে যোগীর শাসনকালে কমেছে অপরাধ
বাহুবলীদের রাজ্যে পরিণত হয়েছিল উত্তর প্রদেশ। উত্তর প্রদেশ মানেই অপরাধ এমন একটা ধারনা তৈরি হয়েছিল। সেটা একেবারে িনয়ন্ত্রণে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০১৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশে সমান্তরাল সরকার চালাত অপরাধীরা। সেটা এক ধাক্কায় একেবারেই কমিয়ে এনেছে যোগী সরকার। যোগী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর অপরাধ একেবারেই কমে গিয়েছে।

অপরাধ দমনে কড়া যোগী
অপরাধ দমনে যোগী সরকার আসার পর উল্লেখযোগ্য উন্নতি হয়েছে উত্তর প্রদেশে। মাফিয়া বাহুবলীদের রাজ্যবলেই উত্তর প্রদেশকে মনে করা হত। সেই দুর্নাম থেকে এক প্রকার মুক্তি পেয়েছে উত্তর প্রদেশ। সবটাই সম্ভব হয়েছে যোগী আদিত্যনাথের সুশাসনের জেরে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে অত্যন্ত কড়া পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের মনে আইনের উপর আর পুলিশ প্রশাসনের উপর আস্থা ফিরিয়ে এনেছে যোগী সরকার।

যোগীর জমানায় বদলেশে অনুশাসন
২০১৭ সাল পর্যন্ত উত্তর প্রদেশে সমান্তরাল ভাবে সরকার চালাত মাফিয়া-বাহুবলীরা। কোনও সরকারই তাদের দমনে কোনও পদক্ষেপ করেনি। সরকারি দফতর থেকে শুরু করে আদালত সর্বত্র ছিল এই অপরাধীদের দাপট। ২০১৮ সালে যোগী ক্ষমতায় আসার পরেই বললে গিয়েছে রাজ্যের অপস্থা। এখন আর বাহুবলি-মাফিয়াদের দেখা মেলে না রাজ্যে। সরকারি দফতরে কঠোর অনুশাসন জারি করেছে যোগী সরকার। নিয়মানুবর্তিতার সঙ্গে সেখান কাজ হয়। সাধারণ মানুষের কাজে কোনও গাফিলতি বরদাস্ত নয় বলেই বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।

বিপন্ন ছিল সাধারণ মানুষ
যোগী সরকার আসার আগে পর্যন্ত উত্তর প্রদেশের গরিব মানুষের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। কোনও সরকারি পরিষেবা পেতেন না তাঁরা। ঘুষ না দিলে সরকারি দফতরে কাজ হত না। গরিব কৃষকরা আত্মহত্যা করতেন। যুবরা অপরাধের দিকে ঝুঁকতেন। ছিল না কোনও কর্মসংস্থান। কিন্তু ২০১৮ সালে যোগী সরকার আসার পর কৃষকদের অবস্থার উন্নতি হয়েছে উত্তর প্রদেশে। কৃষকদের জন্য একাধিক প্রকল্পের সুযোগ তারা পাচ্ছেন। এমনকী যোগী যুবরারাও নতুন কর্মসংস্থান পেতে শুরু করেছেন। রাজ্যে বেকারত্বের সংখ্যা অনেকটাই কমেছে।

শিল্পমুখী হচ্ছে উত্তর প্রদেশ
শিল্পমুখী হয়েছে উত্তর প্রদেশ। রাজ্যে বিনিয়োগ বাড়ছে। কৃষিপ্রধান উত্তর প্রদেশে শিল্পের উপযোগী করে গড়ে তোলার কতিত্ব একেবারেই রাজ্য সরকারের। শিল্প আসার কারণে রাজ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সাধারণ মানুষ রাজ্যেই কাজ পাচ্ছেন। তাঁদের বাইরের রাজ্যে গিয়ে কাজ খুঁজতে হচ্ছে না। আগে উত্তর প্রদেেশর বেশিরভাগ যুবকই কাজের সন্ধানে বাইরে চলে যেতেন। কিন্তু যোগী সরকার আসার পর সেই প্রবণতা অনেকটাই কমে গিয়েছে।












Click it and Unblock the Notifications