যোগীর লক্ষ্য ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, কোন কোন ক্ষেত্রে জোর উত্তরপ্রদেশ সরকারের

দেশের অর্থনীতিকে পাঁচ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন জানিয়েছে, তাঁর লক্ষ্য রাজ্যকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছে দেওয়া। সে জন্য উত্তরপ্রদেশ যোগী সরকার বেশ কিছু ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে। তার মধ্যে রয়েছে এমএসএমই, ইনফ্রা, ইত্যাদি।

যোগী আদিত্যনাথ জানিয়েছেন, দেশের জিডিপিতে উত্তরপ্রদেশের অবদান ৮ শতাংশের বেশি। সেই লক্ষ্য নিয়েই রাজ্যের অর্থনীতি আগামী ৫ বছরে ১ ট্রিলিয়ম ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার সঙ্কল্প নিয়েছে। শনিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের অষ্টম পরিচালনা পরিষদের সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ কথা বলেন।

যোগীর লক্ষ্য ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি

যোগী প্রশাসন দেশের অর্থনীতির সঙ্গে তালমিলিয়েই এগোতে চাইছেন। আগামী পাঁচ বছরে তাই নতুন লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে উত্তরপ্রদেশ সরকার। দিল্লির প্রগতি ময়দানে যোগী আদিত্যনাথ বলেন, তাঁর সরকার অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। সেই কারণে এমএসএমই, মহিলাদের সুরক্ষা, পরিকাঠামো উন্নয়ন, প্রধানমন্ত্রীর গতি শক্তি, স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে ধাপে ধাপে এইসব ক্ষেত্রকে উন্নীত করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকার ধীরে ধীরে সাফল্যের মাপকাঠি বাড়াতে তৎপর হয়েছে। তারা চাইছে সমাজের প্রতিটি অংশ যাতে উপকৃত হয়ে, সেই ব্যবস্থা করতে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদীর 'সংস্কার, সম্পাদন এবং রূপান্তর'-এর মন্ত্র গ্রহণ করে উত্তরপ্রদেশের শিল্প বিনিয়োগের জন্য স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে।

yogi adityanath

ইউপি গ্লোবালে প্রায় ৩৫ লক্ষ কোটি টাকা ব্যয়ে ২২ হাজারটিরও বেশি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। ২০২৩-এর ফেব্রুয়ারিতে ইনভেস্টরস সামিটে নেওয়া সিদ্ধান্তে রাজ্যে এক কোটিরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।

আদিত্যনাথ বলেন, উত্তরপ্রদেশে সর্বাধিক সংখ্যক এমএসএমই (মাইক্রো, ছোট এবং মাঝারি উদ্যোগ) ইউনিট রয়েছে। ইউনিটের সংখ্যা ৯৬ লক্ষে পৌঁছে গিয়েছে। রাজ্য সরকার এমএসএমই সেক্টরের উন্নয়নের জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা তা রাখতে প্রতিশ্রুতিবদ্ধও।

yogi adityanath

রাজ্যের প্রতিটি জেলার ঐতিহ্যবাহী পণ্যের জন্য একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা সম্ভব হয়েছে। রাজ্য সরকার এই পণ্যগুলিকে এক জেলা-এক পণ্য ঘোষণা করে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কাজ করেছে বলেও জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বিশ্বমানের পরিকাঠামো উন্নয়নে উত্তরপ্রদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। "রাজ্যে ১৩টি বিদ্যমান এবং প্রস্তাবিত এক্সপ্রেসওয়ের উন্নয়ন করা হয়েছে। তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। অযোধ্যা এবং নয়ডায় দুটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+