Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: ভারতকে বিশেষ করে তুলেছে যে তিনটি জিনিস, ‘সন্ধান’ দিলেন যোগী আদিত্যনাথ

ভারতকে বিশেষ করে তুলেছে তিনটি জিনিস। শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই তিনটি জিনিস তুলে ধরে ভারতের বিশেষত্ব ব্যাখ্যা করলেন। তিনি বললেন জনসংখ্যা, গণতন্ত্র ও বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতকে বিশেষ করে তুলেছে। ভারত বিশ্ব মানচিত্র বিশেষ দেশ হিসেবে পরিগণিত হচ্ছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, দেশের যুব সম্প্রদায় প্রতিটি সময়ে সমাজকে একটি নতুন দিকনির্দেশ দিতে বিশাল ভূমিকা পালন করেছে। আর তা সম্ভব হয়েছে ভারতের বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্রেই। সিগরার রুদ্রাক্ষ ইন্টারন্যাশনান কনভেনশন সেন্টারে জি-২০ গোষ্ঠী আয়োজিত যুব-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সে কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

ভারতকে বিশেষত্ব বর্ণনা যোগী আদিত্যনাথের

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মে বলেন, নরেন্দ্র মোদীর কাছে আমরা কৃতজ্ঞ যে, তিনি উত্তরপ্রদেশকে জি-২০ শীর্ষ সম্মেলনের সঙ্গে সম্পর্কিত কযেকটি শীর্ষ সম্মেলন আয়োজনের সুযোগ করে দিয়েছেন। তিনি আশাবাদী যে ভারত বিশ্বের যুব সম্প্রদায়ের কাছে নতুন অনুপ্রেরণার বার্তা নিয়ে যাবে।

তিনি প্রাচীনকালের থেকে ভারতের অবস্থা তুলে ধরেন। ভগবান শ্রীরাম ভারতবর্ষ থেকে আসুরিক শক্তিকে বিনাশ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মথুরাকে কংস ও রাক্ষসদের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। মহাত্মা বুদ্ধ বিশ্বকে সৃষ্টির বার্তা দিয়েছিলেন। এসবই হয়েছিল ভারতের প্রেরণা।

যোগী আদিত্যনাথেক কথায়, ভগবান রান হোক বা ভগবান কৃষ্ণ, শঙ্করাচার্য হোক বা বিবেকানন্দ, তাঁরা প্রত্যেকেই দেশের উন্নয়নে অবদান রেখেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আদি শঙ্কর ভারতের চার কোণে পীঠ স্থাপন করেছিলেন। ভারতের সাংস্কৃতিক ঐক্যকে শক্তিশালী করেছিলেন। মাত্র ৩২ বছর বেঁচেছিলেন তিনি, তাতেই দিগদর্শন করেছিলেন।

ভারতকে বিশেষত্ব বর্ণনা যোগী আদিত্যনাথের

যোগী আদিত্যনাথের কথায়, স্বামী বিবেকানন্দ ভারতের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করেছিলেন। তিনি বেঁচেছিলেন মাত্র ৩৯ বছর। স্বামী প্রণবানন্দ বেঁচেছিলেন মাত্র ৪২ বছর। তার মধ্যেই তাঁরা দেশকে মর্যাদার আসনে বসিয়ে দিয়ে গিয়েছিলেন।

দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসা করে যোগী আদিত্যনাথ বলেন, ভারত তার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐক্যের কারণে সারা বিশ্বের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বিরাজ করা সর্বদা। বারত গণতন্ত্রের ঐতিহ্যে মহীয়ান। ১৪২ কোটি জনসংত্যা েকতা ও অখণ্ডতার জন্য গৌরবময় নেতৃত্ব দান করছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+