ভ্যাকসিন না নিয়ে বিজ্ঞানীদের অপমান করেছেন অখিলেশ, ভোট পর্যটন করছেন প্রিয়াঙ্কা গান্ধী, তীব্র নিশানা যোগীর

ভ্যাকসিন না নিয়ে বিজ্ঞানীদের অপমান করেছেন অখিলেশ, ভোট পর্যটন করছেন প্রিয়াঙ্কা গান্ধী, তীব্র নিশানা যোগীর

সামনেই উত্তর প্রদেশ বিধানসভা ভোট। সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। তারমধ্যেই তোরজোর শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। যোগী আদিত্যনাথ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, উত্তর প্রদেশে ৩৫০-র বেশি আসনে জিতবে বিজেপি। কাজেই কংগ্রেস আর সমাজবাদী পার্টির কোনও জায়গাই আর থাকবে না বলে দাবি করেছেন তিনি। অখিলেশ যাদবকে তীব্র নিশানা করেছেন যোগী আদিত্যনাথ।

অখিলেশ যাদবকে নিশানা যোগীর

অখিলেশ যাদবকে নিশানা যোগীর

উত্তর প্রদেশে ভোটের পারদ চড়তে শুরু করেছে। প্রতিদিনই রাজনৈতিক দলগুলি কোনও না কোনও কর্মসূচি করে চলেছে। বিজেপির মোকাবিলায় কোমর কষেছে সমাজবাদী পার্টি। প্রতিদিনই কোনও না কোনও চমক দিয়ে সভা করছেন অখিলেশ যাদব। ইতিমধ্যেই আরএলডির সঙ্গে জোট গড়ে ফেলেছেন অখিলেশ যাদব। এদিকে পিছিয়ে নেই বিজেপিও। যোগী আদিত্যনাথ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে অখিলেশ যাদবকে সরাসরি নিশানা করেছেন। তিনি বলেছেন অখিলেশ যাদব নিজে করোনা িটকা না নিয়ে বিজ্ঞানীেদর অপমান করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশে এখনও পর্যন্ত সর্বাধিক করোনা টিকাকরণ হয়েছে আবার করোনা টিকা নষ্ট করায় শীর্ষে রয়েছে এই উত্তর প্রদেশই।

প্রিয়াঙ্কা গান্ধীকে নিশানা

প্রিয়াঙ্কা গান্ধীকে নিশানা

উত্তর প্রদেশে সবচেয়ে চাপে রয়েছে কংগ্রেস। গত লোকসভা এবং বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছিল কংগ্রেসকে। কংগ্রেসের একাধিক আসন হাতছাড়া হয়েছে। তারপর থেকে প্রায় অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস। দায়িত্বে আনা হয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে। কিন্তু তাতেও তেমন সুরাহা হবে কিনা তাতে সন্দেহ রয়েছে। তবে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু ভোটের ময়দানে মেনে পড়েছেন। মহিলা ভোটারদের টার্গেট করে ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। তাতে সরকারি চাকরিতে ৪০ শতাংশ মহিলাদের সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে তীব্র নিশানা করেছেন যোগী আদিত্যনাথ। তিনি কটাক্ষ করে বলেছেন ভোটের থেকে বেশি ঘুরে বেরানোতেই রয়েছেন কংগ্রেস নেত্রী। ভোট পর্যটনেই ব্যস্ত রয়েছেন তিনি।

তৎপর বিজেপি

তৎপর বিজেপি

বিজেপি কিন্তু প্রচারে কোনও ত্রুটি রাখছে না। ২০২২-র বিধানসভা ভোটে উত্তর প্রদেশে বিজেপির তুরুপের তাস রামমন্দির তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে যুদ্ধকালীন তৎপরতায় চলছে অযোধ্যার উন্নয়নের কাজ। ২০২২ সালের পর ২০২৪ সালে লোকসভা ভোট। সেটার আরও বড় টার্গেট তার আগে রামমন্দিরের দরজা খুলে দিতে চাইছে মোদী সরকার। অন্যদিকে দীপাবলির পর থেকেই একের পর এক উদ্বোধন করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্ক মোদী। কুশীনগরে আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন। তারপরেই এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করেছেন মোদী। একের পর এক চমক দিয়ে চলেছেন ভোটারদের মন জয় করতে।

কৃষি আইন বাতিলের মাস্টার স্ট্রোক

কৃষি আইন বাতিলের মাস্টার স্ট্রোক

উত্তর প্রদেশের লখিমপুর কাণ্ড অস্বস্তি বাড়িয়েছিল বিজেপি শিবিরে। কিন্তু মোদীর কৃষি আইন বাতিলের মাস্টার স্ট্রোক এক কথায় তাতে ধামাচাপা দিয়ে দিয়েছে। শীতকালীন অধিবেশনে কৃষি আইন বাতিলের প্রস্তাব পাস করিয়ে ফেলেছে মোদী সরকার। অন্যদিকে আবার কৃষকরাও আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। কাজেই উত্তর প্রদেশে অনেকটাই পয়েন্ট বাড়িয়ে ফেলেছে বিজেপি। কাজেই জয়ের দিক থেকে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন যোগী আদিত্যনাথ। সেকারণেই তিনি দাবি করেছেন ৩৫০-র বেশি আসন পাবে বিজেপি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+