Yogi Adityanath: পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ যোগী সরকারের, পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে জোর দেওয়ার নির্দেশ

কোথাও বন্যা কোথাও খরা। ভরা বর্ষাতেও একই রাজ্যে দুই বিপরীত অবস্থায় রয়েছে উত্তর প্রদেশ। পরিবেশ দূষণ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্যই এই ঘটনা ঘটেছে বলে দাবি পবিবেশবিদদে। রাজ্যকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতে এবার নয়া উদ্যোগ নিল যোগী সরকার।

রাজ্যের পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে জোর দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আধিকারীকদের নির্দেশ দিয়েছেন, ইউপি গ্রিন হাইড্রোজেন পলিসি ২০২৩ যেন দ্রুত রূপায়ণের পথে এগোন তাঁরা।
উত্তর প্রদেশে পুনর্নবীকরণ শক্তি উৎপাদন কমিটির বৈঠকে এই নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Yogi Adityanath

উত্তর প্রদেশকে পরিবেশবান্ধব এবং দূষণ মুক্ত করে গড়ে তুলতে চাইছেন যোগী আদিত্যনাথ। সেকারণে কীভাবে একেবারে দূষণ মুক্তভাবে শক্তি উৎপাদন করা যায় রাজ্যে সেদিকে নজর দিতে বলেছেন। আধিকারীকদের ইতিমধ্যেই এই নিয়ে একটি খসড়া তৈরি করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

মোদী সরকারও পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে জোর দিয়েছে। কেন্দ্রের সেই পরিকল্পনায় কীভাবে উত্তর প্রদেশ কাজ করতে পারে সেদিকে নজর দেওয়া হয়েছে। এবং মোদী সরকারের এই পরিবেশবান্ধব পরিকল্পনায় জোর দিয়েছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশকে সব দিক দিয়ে উন্নত করে গড়ে তুলতে চাইছেন তিনি। সেই সঙ্গে পরিবেশ রক্ষাতেও জোর দিয়েছেন তিনি।

শিল্পস্থাপনের পাশাপাশি উত্তর প্রদেশ যাতে পরিবেশ বান্ধব রাজ্যে পরিণত হয় তার একটি রূপরেখা দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। সেকারণে আধিকারীকদের দ্রুত পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের রূপ রেখা তৈরির নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+