Yogi Adityanath: মোদী আসার আগেই অযোধ্যায় যোগী আদিত্যনাথ, নিরাপত্তা জোরদার করা হল

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন এগিয়ে এলো প্রায়। তার আগে বিমানবন্দরের উদ্বোধন হবে অযোধ্যায়। আর সেটা করবেন প্রধানমন্ত্রী মোদী। কাজেই সব আয়োজন ঠিক মতো হচ্ছে কিনা তদারকি করতে আগেই পৌছে গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বৃহস্পতিবার সকালেই তিনি অযোধ্যায় পৌঁছে গিয়েছেন। সেখােন একাধিক পরিকাঠামো গত উন্নয়নের যে কাজ হচ্ছে সেগুলির অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। যোগী আসায় অযোধ্যার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ অযোধ্যার একাধিক জায়গায় পরিদর্শনে যাবেন যোগী।

 Yogi Adityanath

সকাল সাড়ে ১১ টা নাগাদ তিনি যাবে অযোধ্যার রামকথা পার্কে। সেখান থেকে রাম জন্মভূমিতে দর্শনে যাবেন যোগী। দুপুর ১২টা নাগাদ তিনি অযোধ্যার মন্দিরের কাজ পরিদর্শন করবেন। তারপরে দুপুর ১টা নাগাদ সার্কিট হাউসে পৌঁছবেন যোগী। সেখানে দুপুর দেড়টা থেকে ৩টে পর্যন্ত রিভিউ মিটিং করবেন তিনি।

সেই বৈঠকে প্রধানত প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা এবং আগামী ৩০ ডিসেম্বর বিমানবন্দরের উদ্বোধনের যে কাজ কর্ম রয়েছে সেগুলির কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখবেন তিনি। ৩০ ডিসেম্বর অযোধ্যায় আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। সেদিন তিনি একটি পদযাত্রাও করবেন অযোধ্যায়। সবকিছু যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন সেকারণেই যোগীর এই আগাম অযোধ্যা সফর বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+