Yogi Adityanath: সাধারণ মানুষের অভিযোগ মন দিয়ে শুনতে হবে কড়া নির্দেশ যোগীর
রাজ্যের মানুষের কথা মন দিয়ে শুনতে হবে। কে কোন অভিযোগ করছে সেটা মন দিয়ে শোনার পরে তবে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। জনতা দর্শনের পরেই এই নির্দেশ দিয়েছেন যোগী।
সাধারণ মানুষের কাছে পৌঁছতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনতা দর্শন করে থাকেন। সেই জনতা দর্শনে রাজ্যের সাধারণ মানুষ একেবারে সরাসরি তাঁর কাছে তাঁদের অভাব অভিযোগ জানাতে পারেন। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর সুযোগ মেলে বলে দূরদূরান্ত থেকে মানুষ তাঁর জনতা দর্শন অনুষ্ঠীনে আসেন। সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাঁকে দাবি দাওয়া অভাব অভিযোগ জানান।

মানুষের কাছে পৌঁছতে হবে আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। মানুষের কাছে গিয়ে তাঁদের ভরসার যোগ্য হয়ে উঠতে হবে। জনতা দর্শনের জন্য যাঁরা দূরদূরান্ত থেকে আসছেন তাঁদের অভিযোগ মন দিয়ে শুনে অভিযোগ অনুযায়ী সমস্যার সমাধান দ্রুত করতে হবে। তিনি আধিকারীকদের কড়া নির্দেশ দিয়ে বলেছেন, মানুষের অভাব শুনে সেই মত দ্রুত পদক্ষেপ করতে হবে। এবং তাঁদের সুনিশ্চিত করতে হবে।
রায়বরেলি, উন্নাও, বাহরিচ, সীতাপুরের মত দূরদূরান্তের জেলা থেকেও সাধারণ মানুষ জনতার দরবারে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। মানুষের এই স্বতোঃস্ফূর্ত যোগদান যাতে কোনও ভাবেই বিফলে না যায় তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন তিনি। সেকারণে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলাশাসকদের কড়া নির্দেশ দিয়েছেন। তাঁদের অভিযোগ শুনে যাতে দ্রুত সমস্যার সমাধান করা হয়। কেউ যেন নিরাশ হয়ে বাড়ি না ফেরেন।

জনতা দর্শন কর্মসূচিতে উত্তর প্রদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং উত্তর প্রদেশ সাবর্ডিনেট সার্ভিস ইলেকশন কমিশনের চাকরি পাওয়া ৭৯৫ জনকে নিয়োগ পত্র দিয়েছেন। এদিন জনতা দর্শন অনুষ্ঠানে আবার ছাত্র যুবদের স্বনির্ভর হওয়ার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ সরকার। তিনি বলেছেন এখন সুপারিশ ছাড়াই নিজের যোগ্যতায় সময়ের মধ্যেই নিয়োগপত্র পাচ্ছেন চাকরি প্রার্থীরা। যা আগে কখনও হত না বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications