অযোধ্যা নিয়ে বড় ঘোষণা যোগীর, কী বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী
অযোধ্যা নিয়ে বার্তা যোগী আদিত্যনাথের। পুরসভা ভোটের প্রচারে সোমবার তিনি বলেছেন অযোধ্যাকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাবেন। তিনি বলেছেন অযোধ্যা এখন গোটা দেশ এবং বিশ্বের নজরে রয়েছে। কাজেই অযোধ্যাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।
আগামী ১১ মে উত্তর প্রদেশে আরও পুরসভা কেন্দ্রে ভোট রয়েছে ৭৬০টি পুরকেন্দ্রে ভোট হবে। ১৩ মে ফলাফল ঘোষণা হবে। তার আগে একাধিক জায়গায় প্রচার করছেন তিনি। এদিনে স্থানীয় পুরপ্রার্থীর প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, অযোধ্যা যখন আমাদের তখন তার উন্নয়ন করা আমাদের সবার আগে করনীয় কর্তব্য। সেদিকে নজর রেখেই এগোচ্ছে সরকার।

অযোধ্যা এখন আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। গোটা বিশ্ব জানে অযোধ্যার নাম। সেকারণে অযোধ্যাকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। যোগী আদিত্যনাথ এদিন বলেছেন পুরবোর্ডেও যদি একই দল থাকে তাহলে সেই উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হয়। সেকারণে গেরুয়া শিবিরকে নির্বাচিত করার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।

অযোধ্যার উন্নয়নে কোনও খামতি রাখা হবে না বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, সূর্যবংশের রাজধানী অযোধ্যা। খুব শীঘ্রই অযোধ্যাকে সৌরশক্তি নির্ভর করে গড়ে তোলা হবে। অযোধ্যা কয়েকদিনেরক মধ্যেই পর্যটকদের গন্তব্য হয়ে উঠতে চলেছে। সেকারণে অযোধ্যাকে পর্যটন বান্ধব করেও গড়ে তোলা হবে বলে বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications