Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: ২০২২-এর UP বিধানসভা নির্বাচনের আগে যোগীকে অপসারণের প্রস্তুতি! প্রকাশিত বইয়ে বড় দাবি

Yogi Adityanath: গত ২০১৪ ও ২০১৯-এ বিজেপির ভরসাার জায়গা ছিল উত্তর প্রদেশ। কার্যত উত্তর প্রদেশের ওপরে নির্ভর করেই তারা সংসদে একক গরিষ্ঠতাও পায়। কিন্তু ২০২৪-এর নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশে ধাক্কা খেতেই মোটের ওপরে তাদের আসন সংখ্যা অনেকটা কমে যায়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার উত্তর প্রদেশে বিজেপির ফল হতাশাজনক। সমাজবাদী পার্টি এবার উত্তর প্রদেশ থেকে ৩৭ টি আসনে জয় পেয়েছে। আর ৮০ টির মধ্যে বিজেপির আসন নেমে গিয়েছে ৩৩-এ।

Yogi Adityanath

উত্তর প্রদেশে বিজেপির এই খারাপ ফলের পরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। পাশাপাশি তাঁকে ঘিরে বড় দাবিওও উঠেছে।

ইতিমধ্যে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত এক সাংবাদিকের লেখা বই অ্যাট দ্য হার্ট অফ পাওয়ার: দ্য চিফ মিনিস্টার্স অফ উত্তর প্রদেশ বইটি প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ২০২২-এ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সেখানে মুখ্যমন্ত্রীকে অপসারণের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল।

ওই সাংবাদিক লিখেছেন, ২০২১ সালের মে ও জুন মাসে যোগী আদিত্যনাথকে পদ থেকে সরানো নিয়ে আলোচনা হয় দিল্লি এবং লখনৌতে। আরএসএসের হস্তক্ষেপের পরে ২০২১-এর ২২ জুন যোগী আদিত্যনাথ যান কেশবপ্রসাদ মৌর্যের বাড়িতে।

ওই বইয়ে লেখা হয়েছে, ঠিক হয়ে গিয়েছিল, যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। যদি বিজেপি একটা সময় গিয়ে বুঝতে পারে, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলে বিজেপিকে ক্ষতির মুখে পড়তে হতে পারে।

শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী লখনৌতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন বিষয়টির মীমাংসা হয়। এই সময় যোগী আদিত্যনাথ তাঁর কাঁধে মোদীর হাত রাখা একটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন।

ওই বইয়ে অপসারণের বড় কোনও কারণ সম্পর্কে কিছু বলা না হলেও, উল্লেখ করা হয়েছে, তৎকালীন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের সঙ্গে তাঁর মতপার্থক্য বাড়ছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+