নয় বছরে ভারতের মর্যাদা বেড়েছে বিশ্বের দরবারে, মোদী জমানার প্রশংসায় যোগী
বিগত নয় বছরে ভারতের মর্যাদা বিশ্বের দরবারে এমন পর্যায়ে পৌঁছেছে যে কেউ আর ভারতকে চোখ দেখাতে পারছে না। মোদী জমানার প্রশংসা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় বছরের শাসনামলে যেমন ভারতের সম্মান বেড়েছে, বেড়েছে নিরাপত্তা।
যোগী বলেন, নরেন্দ্র মোদীজির সুশাসনে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা জোরদার হয়েছে। সোমবার মোদী সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে দিল্লির একটি হোটেলে কেন্দ্রের শাসকদল বিজেপির এক সাংবাদিক সম্মেলনে যোগী আদিত্যনাথ বলেন ভারতের মর্যাদাবৃদ্ধির কথা।

তিনি বলেন, মোদী সরকার বিগচত নয় বছরে দরিদ্রদের কল্যাণে এবং অবকাঠামো উন্নয়নের চারটি স্তম্ভকে শক্তিশালী ভিত্তি সরবরাহ করেছে। আমরা দেখেছি কীভাবে পরিস্থিতি বদল হয়েছে আমরা সেই পরিবর্তিত পরিস্থিতি অনুভব করিনি। এই সময়ের মধ্যে আমরা নতুন ভারতকে পেয়েছি।
যোগী আদিত্যনাথের কথায়, ভারত আজ চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। প্রথম স্তম্ভের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ভারত আজ সারা বিশ্বে সম্মাণ পাচ্ছে, তার পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী মোদীজি বিশ্বের তিন রাষ্ট্র সফর গিয়েছিলেন সম্প্রতি, সেখানে প্রভূত সম্মানলাভ করেছেন।

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে শুভেচ্ছা জানান। এই সম্মান ক'টা দেশ পায়। এই প্রথম কোনো সার্বভৌম দেশ অপর দেশের শীর্ষ নেতাকে এভাবে শুভেচ্ছা প্রদান করেছেন। পাপুয়া নিউ গিনি ও ফিজি তাদেপর সর্বোচ্চ সম্মান প্রদান করেছে ভারতের প্রধানমন্ত্রীকে।
এখানেই শেষ নয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে বস বলে সম্বোধন করেছেন। আবার মার্কিন প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অটোগ্রাম গ্রহণে ইচ্ছাপ্রকাশ করা ভারতের জন্য দেশের ১৪০ কোটি মানুষের জন্য সম্মানের।

যোগী বলেন, মোদীর আমলে নিরাপত্তার ক্ষেত্রে দেশে আশা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সীমান্ত সুরক্ষিত রয়েছে। শক্তিশালী হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তাও শক্তিশালী হয়েছে। চাহিদা মেটাতে বিশ্বমানের পরিকাঠামো রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, গরিব কল্যাণে নানা প্রকল্প গ্রহণ করেছে।
কেন্দ্রীয় সরকার এই ৯ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচাগার নির্মাণ, সংক্রামক রোগ প্রতিরোধ, হর ঘর নল য়োজনা, স্বাস্থ্যকর জ্বালিন সরবরাহ, স্বনিধি প্রকল্প, আয়ুস্মান যোজনা, মহিলা ক্ষমতায়ন, মিশন কর্মসংস্থান, ডিজিটাল ইন্ডিয়া, স্টার্ট আপ, স্ট্যান্ড আপ-সহ দক্ষতার বিকাশে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করেছেন, সেইসব কাজের কথা উল্লেখ করেছেন যোগী আদিত্যনাথ।












Click it and Unblock the Notifications