Yogi Adityanath: অবিলম্বে সব সরকারি পদে নিয়োগ করতে হবে, আধিকারীকদের কড়া নির্দেশ যোগীর
রাজ্যে কর্মসংস্থানে জোর দিচ্ছেন যোগী সরকার। সেকারণে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে যত শূন্যপদ রয়েেছ সেগুলিতে যত দ্রুত সম্ভব নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। যত দ্রুত সম্ভব সেই শূন্যপদে নিয়োগ পত্র যেন দিয়ে দেওয়া হয়।
সেই সঙ্গে সরকারি কর্মীদের পদোন্নতি নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ সরকার। তিনি বলেছেন, সব সরকারি আধিকারীকদের পদোন্নতি হওয়া অত্যন্ত জরুরি। তাই পদোন্নতিতে যেন কারোর দেরি না হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব সহ সব পদের পদোন্নতি সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। ভালো কাজ করলে যাতে তাঁদের পদোন্নতি আটকে না রাখা হয় তার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে কর্মসংস্থান নিয়ে একের পর এক কড়া নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, রাজ্যের যুবাদের রাজ্যেই যাতে কর্মসংস্থানের সুযোগ মেলে তার ব্যবস্থা করতে হবে। সেকারণে ইতিমধ্যেই একাধিক সরকারি ক্ষেত্রে যুবাদের নিয়োগ করেছেন তিনি। আরো বেশি করে রাজ্যের উন্নয়নের কাজে যুবাদের নিয়োগ করার বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ।
ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। সরকারি কাজে যুবাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া যাতে হয় তার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে বেসরকারি ক্ষেত্রেও কর্মসংস্থানের বার্তা দেওয়া হয়েছে। রাজ্যে বেসরকারি কর্মসংস্থানের পথ তৈরি করার চেষ্টা চালাচ্ছেন যোগী আদিত্যনাথ সরকার। সেকারণে রাজ্যের যুবাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি।












Click it and Unblock the Notifications