Yogi Adityanath: উত্তর প্রদেশে কৃষি প্রকল্পের বাস্তবায়ন, চার স্তরের কমিটি যোগী প্রশাসনের
উত্তর প্রদেশে কৃষক কল্যাণে উল্লেখযোগ্য পদক্ষেপ যোগী প্রশাসনের (Yogi Adityanath)। মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি স্ট্যাক প্রকল্প বাস্তবায়নের জন্য ৪ স্তরের কমিটি গঠন করা হয়েছে। মূলত কেন্দ্র দ্বার পরিচালিত ফসল পরিদর্শনের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
স্টিয়ারিং কমিটির প্রধান হবেন মুখ্যসচিব নিজেই। তার নিচে থাকবে রাজ্য, জেলা এবং তহসিল স্তরের কমিটি। এই চারস্তরীর কমিটি বিভিন্ন স্তরে কৃষি স্ট্যাক প্রকল্প বাস্তবায়নের কাজ করবে। স্টিয়ারিং কমিটি সব কমিটির কাজের ওপরেই শুধু নজর রাখবে না. রাজ্যে এগ্রি স্টক স্কিমের বাস্তবায়ন নিশ্চিত করবে।

উত্তর প্রদেশে এরই মধ্যেই ই-প্যাডটাল পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে যোগী প্রশাসন (Yogi Adityanath)। যা এগ্রি স্টক স্কিমের অধীনে বাস্তবায়ন করা হবে। এই কাজের জন্য রাজ্যের ৭৫ টি জেলাক ৩৫০ টি তহসিলের ৩১০০২টি লেখপাল এলাকা এহং ৩৫৯৮৩ টি ই-ইনভেস্টিগেশন ক্লাস্টারের ডেটা অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ করা যেতে পারে সারা দেশে এগ্রি স্ট্যাক স্কিম বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। যে কারণেই এখটি কৃষক পোর্টাল তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এগ্রি স্টকের লক্ষ্য হল, কৃষ্কদের সাশ্রয়ী মূল্যের ঋণ, উচ্চ দক্ষতার কৃষি ইনপুটগুলিতে অ্যাক্সেস এহং কৃষকদের অ্যাক্সেসযোগ্য ডিজিটাল সুবিধা প্রদান করা।

এটির কৃষকদের জন্য সরকারের স্কিমগুলি ভাল করে সুবিধা দেওয়ার কাজও করবে। উত্তর প্রদেশে (Yogi Adityanath) এই প্রকল্পের বাস্তবায়নের জন্য ১৫ সদস্যের রাজ্য পর্যায়ের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় সাধন ছাড়াও আর্থিক ও প্রশাসনিত এবং নীতিগত সিদ্ধান্ত নেবে এই কমিটি। জেলা পর্যায়ের কমিটিতে থাকবেন ১১ জন সদস্য।












Click it and Unblock the Notifications