বানিজ্যনগরী মুম্বইয়ে বাড়ি খুঁজতে এসে গণধর্ষিতা বিবাহিত মহিলা, গ্রেফতার ৭

আম্বোলি এলাকায় নিজের স্বামীর সঙ্গে ভাড়া বাড়ি খুঁজতে এসেছিলেন এক মহিলা। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটে সোমবার রাতে। এদিন অভিযুক্ত ৭জনকে গ্রেফতার করে পুলিশ।

মুম্বই, ১ নভেম্বর : বানিজ্যনগরী মুম্বই ফের সংবাদ শিরোনামে উঠে এল গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। মুম্বইয়ের আম্বোলিতে এক বিবাহিত যুবতী মহিলাকে গণধর্ষণের অভিযোগে ৭জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। [মেয়েকে চার বছর ধরে ধর্ষণ বাবার, ১,৫০৩ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত!]

জানা গিয়েছে, আম্বোলি এলাকায় নিজের স্বামীর সঙ্গে ভাড়া বাড়ি খুঁজতে এসেছিলেন এক মহিলা। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটে সোমবার রাতে। এদিন অভিযুক্ত ৭জনকে গ্রেফতার করে পুলিশ। [জেল থেকে বেরিয়ে ১০ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করল ধর্ষণে অভিযুক্ত!]

মুম্বইয়ে বাড়ি খুঁজতে এসে গণধর্ষিতা বিবাহিত মহিলা, গ্রেফতার ৭

প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, স্থানীয় শামনগর বস্তিতে বাড়ি খুঁজছিলেন নির্যাতিতা। স্থানীয় এক মহিলাকে তাকে একাজে সাহায্য করছিলেন। সোমবার রাতে সেই মহিলার বাড়িতেই স্বামী-স্ত্রী রাত কাটান। সেখানেই অভিযুক্তরা এসে মহিলাকে গণধর্ষণ করে। [পুরুষ বন্ধুদের চোখের সামনেই গণধর্ষিতা দুই কিশোরী]

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সকলেই ওই একই এলাকার বাসিন্দা। এর মধ্যে এর অভিযুক্তের এর আগেও পুলিশের খাতায় নাম উঠেছে। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পরে নির্যাতিতা মহিলাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং বাকী তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। [একই ধর্ষকদের হাতে তিন বছর পর ফের গণধর্ষিতা যুবতী]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+