Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৃদ্ধা ও তার নাবালক নাতিকে নির্মম মার মধ্যপ্রদেশের জিআরপি থানায়, ভাইরাল ভিডিও

দলিত বৃদ্ধা ও তার নাবালক নাতিকে নির্মম মারধর। থানার মধ্যে তাদের বেধড়ক মারধর করছে জিআরপি৷ নিতান্তই চোর সন্দেহে এই মারধরের ঘটনা প্রশ্ন তুলেছে৷ ঘটনাটি মধ্যপ্রদেশের কটনি জিআরপি থানার। আর এই ঘটনায় বেড়েছে রাজনৈতিক উত্তাপ।

বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। ডবল ইঞ্জিন সরকারের ওই রাজ্যে দলিতদের উপর হামলা হচ্ছে। পুলিশ এমন নির্মমভাবে মারছে। এই বিষয়ে আসরে নেমে পড়েছে কংগ্রেস। আপের থেকেও খোঁচা দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী মোহন যাদবের এই বিষয়ে বক্তব্য দাবি করা হচ্ছে।

police

কিন্তু ঘটনাটা কী? চুরির অভিযোগে এক বৃদ্ধা ও তার ১৫ বছরের নাতিকে জিআরপি থানায় নিয়ে আসা হয়৷ সেখানেই তাদের নির্মমভাবে মারধর করে আইনের রক্ষকরা। নাবালককেও বেদম মারতে রেয়াত করেনি পুলিশ। সিসিটিভি ফুটেজের সেই ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ওই ঘটনা গত বছরের। সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে৷ যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। এই ঘটনা নিয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে কংগ্রেস। বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর এভাবে প্রশাসন নির্বিচারে মারধর করছে৷ মুখ্যমন্ত্রী কী এই বিষয়ে কোনও বক্তব্য রাখবেন? সেই প্রশ্ন তোলা হয়েছে।

থানার মধ্যে কীভাবে পুলিশ বৃদ্ধা ও নাবালককে এমন নির্মমভাবে মারতে পারে? সেই ঘটনার যথাযথ তদন্ত দাবি করা হয়েছে। কংগ্রেস সেই ভিডিও এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছে। ফলে সেই ঘটনার যারপরনাই রাজনৈতিক রঙ লেগে গিয়েছে।

বিজেপি পক্ষ থেকে এই বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি। সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ দেহরিয়া জানিয়েছেন, ভিডিওতে সমাজ মাধ্যমের একাধিক সাইটে ভাইরাল হয়েছে। ওই ঘটনায় কারোর কাছ থেকেই অভিযোগ সামনে আসেনি৷ পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে৷

ভাইরাল ভিডিওতে জিআরপি কটনি থানার অফিসার ইনচার্জ অরুণা বাহানে ও অন্যান্য জিআরপি কর্মীদের দেখা গিয়েছে। থানার তরফে এই বিষয়ে কোনও কথা বলা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+