মেরঠে অপহরণ করে গণধর্ষণ প্রতিবেশীকে, সামনে এল ভয়ঙ্কর তথ্য

যোগী আদিত্যনাথের রাজ্যে ফের সামনে এল ভয়ঙ্কর তথ্য। এক মহিলা গণধর্ষণের অভিযোগ করেছেন প্রতিবেশীর বিরুদ্ধে।

যোগী আদিত্যনাথের রাজ্যে ফের সামনে এল ভয়ঙ্কর তথ্য। এক মহিলা গণধর্ষণের অভিযোগ করেছেন প্রতিবেশীর বিরুদ্ধে। দাবি করেছেন, মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছে তাঁকে।

মেরঠে অপহরণ করে গণধর্ষণ প্রতিবেশীকে, সামনে এল ভয়ঙ্কর তথ্য

উত্তরপ্রদেশের মেরঠের বাসিন্দা নিগৃহীত মহিলা বিবাহিত। প্রতিবেশী অভিযুক্ত প্রায়ই তাঁকে কটূক্তি করত, প্ররোচনা যোগাত। যখনই তিনি দোকান-বাজারে যেতেই অভিযুক্ত পিছনে পড়ে থাকত। অশ্লীল মন্তব্য করত। এই নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বাদানুবাদও হয়।

এর মধ্যে একদিন সন্তানকে নিয়ে টিউশন ক্লাসে নিয়ে যাওয়ার সময়ে তাঁকে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ। সাতদিন ধরে আটকে রেখে গণধর্ষণ করা হয়।

আরও অভিযোগ, পুলিশে বারবার অভিযোগ করার পরও পুলিশ ব্যবস্থা নেয়নি। মেরঠের পুলিশ সুপার রাজেশ কুমার বলেছেন, মহিলার স্বামী পুলিশে জানিয়েছেন, তাঁর স্ত্রীকে পড়শি ব্যক্তি ফুঁসলিয়ে নিয়ে গিয়েছেন। তিন-চারদিন পরে মহিলা ফিরে এসেছেন। এখন তিনি ধর্ষণের অভিযোগ করছেন।

এই ঘটনায় প্রতিবেশী ব্যক্তি ও তার আত্মীয়দের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+