শীতে জবুথবু কাশ্মীর , তাপমাত্রা নামল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াসে
শীতে জবুথবু কাশ্মীর , তাপমাত্রা নামল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াসে
বিপুল ঠাণ্ডা পড়েছে জম্মু ও কাশ্মীরে। শ্রীনগরে এখন পর্যন্ত যা ঠাণ্ডা পড়েছে তা এই মরসুমের সর্বনিম্ন বলে জানা গিয়েছে। কাশ্মীরে তপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। শহরে তাপমাত্রা নেমে গিয়েছে ২.১ ডিগ্রি সেলসিয়াসে। শনিবার রাতে এতটাই নেমে যায় পারদ। এটাই এই মরসুমের সর্বনিম্ন।

অনেকটা নেমেছে পারদ
অনেকেও বলছেন যে, ১.২ ডিগ্রিতে নেমে গিয়েছে পারদ। পহেলগাঁও টুরিস্ট রেসর্ট যেখানে অমরনাথ যাত্রার ক্যাম্প হয় সেটি অবস্থিত দক্ষিণ কাশ্মীরে। এখানে তাপমাত্রা মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। এটাই ছিল উপত্যকার সর্বনিম্ন তাপমাত্রা। গুলমার্গের স্কি রিসর্ট যেটি উত্তর কাশ্মীরে অবস্থিত সেখানে মাইনাস এক ডিগ্রিতে নেমে গিয়েছে। এমনটাই খবর সূত্রের।

কোথাও কোথাও মাইনাসে সাট ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা
কাজিগুন্দ এলাকায়, যেটি উপত্যকার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার অবস্থিত সেখানে তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াসে। আবার কোকেনাগে তাপমাত্রা মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে গিয়েছে। লে লাদাখে ৭.৮ তাপমাত্রা বেড়ে গিয়েছে । দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি হয়েছে আবহাওয়া দফতর। এরপরে তাপমাত্রা আরও নামতে পারে। কারণ আবহাওয়া ৭ ডিসেম্বর আবহাওয়া এমন শুকনোই থাকবে। প্রসঙ্গত দিন দশেক আগেই কাশ্মীরে মরসুমের প্রথম বরফপাত হয়। তখন তাপমাত্রা এই জায়গায় নেমে যায়নি। এবার তাপমাত্রা নেমেছে এই জায়গায়।

বাংলার আবহাওয়া
এদিকে বাংলায় তামপাত্রা বেশ নামছিল। তবে ফের থমকে গিয়েছে পারদ পতন। মূলত এদিন সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ। না হলে দ্রুত নামছিল পারদ। তাপমাত্রা নেমে চলে এসেছিল ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেটাই আবার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে বাংলায় তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

বৃষ্টি
তবে আবার দ্রুত আর কিছুদিন হলেই নামবে পারদ। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এই অবস্থা কলকাতার। জেলার দিকে পরিস্থিতি এমনটা নয়। সেখানে তাপমাত্রা খুব বেশি না নেমে গেলেও ঠাণ্ডা ভালোরকম রয়েছে বলা জানা যাচ্ছে। এদিকে সার্বিক দিক থেকে এবারে বৃষ্টি অনেকটাই কম হয়েছে দেশে। বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ ভারতের কেরালায়। সেই বৃষ্টি হয় এখানে শীত পড়ার আগেই। সেখানেই বৃষ্টি হয় এত বেশি যে প্রায় বানভাসী অবস্থা হয়ে গিয়েছিল কেরালার। তারপরেই ধীরে ধীরে বাংলায় থান্ডা পড়তে শুরু করে। প্রবেশ করে উত্তুরে হাওয়া। এখন তাপমাত্রা বাড়তে শুরু করলেও ফের তা নামবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications