কেন বিদ্রোহী হয়ে উঠল শিরোমনি অকালি দল, হরসিমরত কউরের কঠোর পদক্ষেপের কারণ কী
কেন বিদ্রোহী হয়ে উঠল শিরোমনি অকালি দল, হরসিমরত কাউরের কঠোর পদক্ষেপের কারণ কী
মোদী সরকারের অহংকারি পদক্ষেপের কারণে এই চরম পদক্ষেপ করতে বাধ্য হয়েছে শিরোমণি অকালি দল। এমনই মনে করছে রাজনৈতিক মহল। তিনটি বিল নিয়েও শরিক শিরোমণি অকালি দলের সঙ্গে কোনও আলোচনা করেনি মোদী সরকার। তার জন্য এই চরম পদক্ষেপের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ এই তিনটি বিলের বিরোধিতা না করলে নিজের রাজ্যেই ভোট ব্যাঙ্কে প্রবল ধাক্কা খেত বাদলের দল।

সুখবীরের অভিযোগ
শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল অভিযোগ করেছেন বিজেপি একবারও তাঁদের সঙ্গে খামার বিল নিয়ে কোনও আলোচনা করেনি। এমনকী কৃষি বিল নিয়ে কোনও পরামর্শও তাঁদের কাছ থেেক নেওয়া হয়নি। পুরোচাই অন্ধকারে রাখা হয়েছিল শরিক আকালি দলকে। তিনি জানিয়েছেন হরসিমরত কউর একাধিক বার এই নিয়ে মোদী সরকারকে সতর্ক করেছেন। পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষকরা প্রতিবাদ করছে জানিয়েছেন। তারপরেই বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় আকালি দল।

ভোট ব্যাঙ্কে ধাক্কা
মোদী সরকারের কৃষি বিল বিরোধিতার মূলে রয়েছে পাঞ্জাবের কৃষকদের ভোট। কয়েকদিন আগেই শিরোমণি অকালি দল প্রধান সুখবীর সিং বাদল বলেছিলেন, সব অকালিরাই কৃষক এবং প্রত্যেক কৃষকই অকালি। কাজেই তাঁদের সঙ্গে যে কৃষকদের স্বার্থ রয়েছে সেটা বুঝিয়ে দিয়েছিলেন তিনি। সেই ভোট ব্যাঙ্ক বাঁচাতেই মোদীর হাত ছাড়তে হয়েছে তাঁদের। নইলে পাঞ্জাবেই অস্তিত্ব সংকট তৈরি হত শিরোমণি অকালি দলের।

বিধানসভায় হার
পাঞ্জাবে ২০১৭ সালে বিধানসভা নির্বাতনে অত্যন্ত খারাপ ফল করে শিরোমণি অকালি দল। ১০০ বছরের পুরনো দলের এমনই হাল হয়েছিল যে বিজেপির হাত ধরে ডুবন্ত জাহাজ তিরে টেনে তুলেছিলেন সুখবীর সিং। কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছিলেন হরসিমরত কউর। মোদীর মন্ত্রিসভায় গুরুত্বও ছিল তাঁর। কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বকে কােজ লাগিয়ে ধীরে ধীরে হালে পানি পেতে শুরু করেছিলেন সুখবীররা। মোদী সরকারের এই তিনটি কৃষি বিল ফের তাঁদের অস্তিত্ব সংকটে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল।

কৃষি প্রধান পাঞ্জাব
পাঞ্জাব মূলক কৃষি প্রধান রাজ্য। সেখানে কৃষকদের স্বার্থই সবার আগে দেখা গয়ে থাকে। সেকথা মাথায় রেখেই সব রাজনৈতিক দল কাজ করে থাকে। কাই কৃষক ভোট কোনও মূল্যে হারাতে রাজি নয় কোনও রাজনৈতিক দলই। তাই আগে থাকতেই পরবর্তী বিধানসভা নির্বাচনের পথ তৈরি করে রাখল শিরোমণি অকালি দল। হরসিমরত কউরের পদত্যাগ কৃষক ভোট বাড়িয়ে দিল বাদলদের।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications