১৫ লক্ষ টাকা সকলের অ্যাকাউন্টে ঢোকেনি কার দোষে, মন্ত্রী আথাওয়ালে জানালেন আসল কারণ
কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে নিজস্ব যুক্তি সাজিয়ে কেন সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আসেনি তার ব্যাখ্যা দিলেন।
২০১৪ লোকসভা ভোটের প্রচারে বিজেপি সারা দেশ জুড়ে কালো টাকা নিয়ে জোর প্রচার করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে কালো টাকা দেশে ফিরিয়ে ১৫ লক্ষ টাকা করে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে দেওয়া হবে। যে প্রতিশ্রুতি স্বপ্নই রয়ে গিয়েছে। বিরোধীরা বারবার আক্রমণ করলেও কেন্দ্র সরকার এই নিয়ে কোনও শব্দ মুখ ফুটে বের করেনি। ফের আর একটি লোকসভা নির্বাচন আসতে চলেছে। বিরোধীরা এবার এই প্রশ্নে পাল্টা মোদী সরকারকে বিদ্ধ করবে সন্দেহ নেই।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে নিজস্ব যুক্তি সাজিয়ে কেন সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আসেনি তার ব্যাখ্যা দিলেন। তাঁর অকাট্য যুক্তি, একেবারে নয়, তবে ধীরে ধীরে সকল ভারতীয়র অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। টাকা অ্যাকাউন্টে ঢোকাতে দেরি করায় রিজার্ভ ব্যাঙ্কের ঘাড়ে দোষ দিয়েছেন তিনি।
আথাওয়ালে বলেছেন, ১৫ লক্ষ টাকা একবারে নয়, ধাপে ধাপে ঢুকবে। আরবিআই-এর কাছে টাকা চাওয়া হয়েছিল, তবে তারা টাকা দেয়নি। তাই টাকা অ্যাকাউন্টে ঢোকেনি বলে যুক্তি সাজিয়েছেন আথাওয়ালে। একইসঙ্গে জানিয়েছেন, কিছু প্রযুক্তিগত সমস্যার জন্যও দেরি হয়েছে।
প্রসঙ্গত, তথ্য জানার অধিকার আইনে এবছরে এক জনৈক জানতে চান, কেন ১৫ লক্ষ টাকা করে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে দেওয়া হয়নি। এই নিয়ে প্রধানমন্ত্রীর দফতর কোনও জবাব দেয়নি। তথ্য জানার অধিকার আইনে এই ধরনের তথ্য জানানো যায় না বলে চা এড়িয়ে যাওয়া হয়েছে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications