লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ হল কেন? কন্ঠ রোধের চেষ্টা?
স্পিকার নির্বাচনের দিন সৌজন্যের রাজনীতি দেখা গিয়েছিল লোকসভা ভবনে। অধিবেশন শুরুর পরেই সেই সৌজন্য তাহলে কি হারিয়ে গেল? রাহুল গান্ধীর মাইক বন্ধের অভিযোগ উঠল আরও একবার। তাই নিয়ে বিরোধী শিবিরে জোর চর্চা চলছে।
শুক্রবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বক্তব্য রাখছিলেন। নিট কেলেঙ্কারি নিয়ে তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে সওয়াল করতে শুরু করেন। সেই সময় রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয়? এমন অভিযোগ কংগ্রেসের পক্ষ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে কংগ্রেসের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে৷

রাহুল গান্ধী স্পিকার ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে। স্পিকার জানান, বিরোধী দলনেতার মাইক বন্ধের নির্দেশ তিনি দেননি। এরপর তুমুল হট্টগোল শুরু হয়ে যায় লোকসভার মধ্যে। নিট দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে লোকসভায় আলোচনা করতে হবে। জোরালো এই দাবি বিরোধীরা তোলেন। শেষে আগামী সোমবার পর্যন্ত লোকসভা মুলতুবি করার সিদ্ধান্ত নেন স্পিকার ওম বিড়লা।
जहां एक ओर नरेंद्र मोदी NEET पर कुछ नहीं बोल रहे, उस वक्त विपक्ष के नेता राहुल गांधी जी युवाओं की आवाज़ सदन में उठा रहे है.
— Congress (@INCIndia) June 28, 2024
लेकिन...
ऐसे गंभीर मुद्दे पर माइक बंद करने जैसी ओछी हरकत करके युवाओं की आवाज़ को दबाने की साजिश की जा रही है. pic.twitter.com/NhJnZZVM66
প্রশ্ন উঠেছে, রাহুল গান্ধীর মাইক বন্ধ হল কী করে? পরিকল্পনা করে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হল? সংসদ ভবনে নিট বিতর্কে রাহুল গান্ধী জোরালো সওয়াল করতে শুরু করেছিলেন। সেই সময় মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। তাহলে কি রাহুল গান্ধীর কন্ঠ রুদ্ধ করতে চাইছে শাসল দল?
গত লোকসভায় বিরোধীদের কন্ঠ রোধ করা হয়েছে বারবার। বিরোধীরা সংখ্যায় কম থাকায় তাদের উপর চাপ তৈরি করা হয়েছে। বিরোধীদের সাসপেন্ড করা হয়েছে একতরফাভাবে। এই অভিযোগ বারবার উঠেছে। বিরোধীরা গণতন্ত্র, সংবিধানের কণ্ঠস্বর। তাদের বলতে দিতে হবে। এই দাবি এবারও জানিয়েছেন রাহুল গান্ধী।
এবার লোকসভা ভবনে বিরোধীদের কথা বলার অধিকার দিতে হবে। তাদের কথা শুনতে হবে সরকারকে। এই দাবি জোড়ালোভাবে প্রকাশিত হয়েছে তাদের বক্তব্যে। নিট কেলেঙ্কারিতে বিরোধীরা জোর সওয়াল করবে। এই কথা আগেই জানা গিয়েছিল। কিন্তু সরকার কি বক্তব্যকে গুরুত্ব দিতে চায় না?
কেন বন্ধ হল রাহুল গান্ধীর মাইক? যান্ত্রিক ত্রুটি? না কি অন্য কোনও কারণ?












Click it and Unblock the Notifications