কেন লাদাখে ‘জেন জেড’ বিপ্লব? তরুণ প্রজন্মের ক্ষোভে জ্বলছে রাজপথ

নেপালের পর বুধবার লাদাখে 'জেন জেড' এর বিক্ষোভে লাদাখের রাজধানী লেহ-র রাজপথে ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে।হঠাৎই রাজধানী লেহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে পড়ে।বিজেপির দপ্তরে আগুন, সিআরপিএফের ভ্যানে অগ্নি সংযোগের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক।

আর এই ঘটনায় মনে হয়েছে যেন অচেনা এক লাদাখ। শান্ত পাহাড়ে এধরনের উত্তেজনা আগে দেখা যায়নি। জানা গিয়েছে প্রায় ৫৯ জনের বেশি আহত হয়েছে,যাদের মধ্যে ২২ জন পুলিশ কর্মীও রয়েছেন। বিক্ষোভকারীরা বিজেপির দপ্তর ও সিআরপিএফ এর একটি ভ্যান আগুনে পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের তরফে গোটা এলাকায় কারফিউ জারি করেছে।

২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের পর জম্মু কাশ্মীর দ্বিখণ্ডিত হয়। লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হলেও বিধানসভাহীন থাকে। ফলে স্থানীয় শাসন, চাকরির সংকট, জমির অধিকার ও ভঙ্গুর পরিবেশ রক্ষার দাবিতে তাদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জিভূত হয়েছে।

ওয়াংচুকের নেতৃত্বে আন্দোলন খ্যাতনামা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক গত ১০ সেপ্টেম্বর থেকে অনশন আন্দোলন শুরু করেন। তিনি এই আন্দোলনকে 'জেন জেড বিপ্লব' বলে চিহ্নিত করেছেন।

যদিও কেন্দ্রের দাবি, তাঁর উসকানিমূলক বক্তব্যই হিংসাকে আরও উসকে দিয়েছে।বুধবার সকালে অনশনকারীদের মধ্যে অন্তত ১৫ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর পরই যুব সংগঠন লেহ এপেক্স বডি ধর্মঘটের ডাক দেয়।বুধবার দুপুর নাগাদ বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বিজেপির দপ্তর,জেলা প্রশাসনের কার্যালয় ও পুলিশি যানবাহনে অগ্নিসংযোগ ঘটায়।

যদিও পরে পুলিশের তরফে টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে "ওয়াংচুকের প্ররোচনাতেই জনতা হিংসায় জড়ায়।" অপরদিকে ওয়াংচুক টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানিয়েছেন "বিজেপি ২০২০ সালের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, পাঁচ বছর ধরে যুবকরা চাকরিহীন। এই ক্ষোভই বিস্ফোরিত হয়েছে।"

বিজেপি নেতা অমিত মালব্য অভিযোগ করেন, কংগ্রেস কাউন্সিলর ফুন্সগ স্ট্যানজিন ছেপাক হিংসায় সরাসরি যুক্ত। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরেও রাজনৈতিক কটাক্ষ চলেছে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, "লাদাখকে রাজ্যত্বের প্রতিশ্রুতি দেওয়া হয়নি, তাই তাদের ক্ষোভ স্বাভাবিক।" লাদাখের উপ রাজ্যপাল কবিন্দর গুপ্ত আন্দোলনকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। বর্তমানে লেহ জুড়ে কারফিউ কার্যকর। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী ৬ অক্টোবর কেন্দ্র ও লাদাখের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে। পাশাপাশি এরই মাঝে ২৫ ও ২৬ সেপ্টেম্বরও বেশকিছু বৈঠকের পরিকল্পনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+