Amit Shah: কেন হঠাৎ ভারতীয় ভাষার পক্ষে সওয়াল অমিত শাহের? বিতর্কের মাঝেই উঁকি দিচ্ছে কৌতুহল
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক একটি মন্তব্য দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বৃহস্পতিবার একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেছেন যে, এমন একটি সময় আসবে যখন এই দেশে ইংরেজিভাষীরা 'লজ্জিত' বোধ করবেন। শাহের মতে, যাঁরা ভারতীয় ভাষায় কথা বলেন না, তাঁরা পুরোপুরি ভারতীয় থাকতে পারেন না এবং 'বিদেশি ভাষার' মাধ্যমে ভারতকে বোঝা সম্ভব নয়।
অমিত শাহ বলেন, আমাদের এই দেশে, ইংরেজি বলিয়েদের লজ্জা হবে, এমন সমাজ গঠনের দিন আর দূরে নয়... আমি মনে করি, আমাদের দেশের ভাষা আমাদের সংস্কৃতির অলঙ্কার... আমাদের দেশের ভাষা ছাড়া আমরা ভারতীয়ই নই। আমাদের দেশ, এর ইতিহাস, এর সংস্কৃতি, আমাদের ধর্ম, সমস্তকিছুকে বুঝতে গেলে তা বিদেশি ভাষায় বোঝা সম্ভব নয়। তিনি আইএএস অফিসার আশুতোষ অগ্নিহোত্রীর লেখা বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী শাহ জোর দিয়ে বলেন যে, 'অর্ধেক শেখা বিদেশি ভাষার' মাধ্যমে ভারতকে সম্পূর্ণরূপে কল্পনা করা যায় না। তিনি বলেন, শুধুমাত্র ভারতীয়ত্বই আমাদের এটি করতে সাহায্য করতে পারে, শুধুমাত্র ভারতীয় ভাষাই এটি করতে পারে। আমি জানি এই লড়াই কঠিন, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভারতীয় সমাজ এই লড়াইয়ে জিতবে।
শাহ আশা প্রকাশ করে বলেন, আবারও গর্বের সঙ্গে, আমরা আমাদের ভাষা ব্যবহার করে আমাদের দেশ চালাব; আমরা চিন্তা করব, গবেষণা করব, সমাধান খুঁজব এবং বিশ্বকেও নেতৃত্ব দেব।
সাম্প্রতিক সময়ে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার ভাষা নিয়ে বিতর্কের সম্মুখীন হয়েছে। বিশেষত তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিরোধ হয়েছে। ডিএমকে হিন্দির চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে। যদিও কেন্দ্র এই অভিযোগ অস্বীকার করেছে। এদিনের অনুষ্ঠানে শাহ তাঁর মন্তব্যে কোনও নির্দিষ্ট সংযোগকারী ভাষার কথা উল্লেখ না করেই ভারতীয় ভাষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। দেশের ভাষাগত বৈচিত্র্যের মধ্যে কোন ভাষা একটি সংযোগকারী ভাষা হতে পারে, সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি।
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications