অন্নসংস্থানে ব্যর্থ! চরম দারিদ্রতার কবলে পড়ে মায়ের হাতেই খুন ৬ বছরের শিশু কন্যা

চরম দারিদ্রতার জেরে নিজের মেয়েকেই খুন করলেন উত্তরপ্রদেশের মহিলা

করোনা সঙ্কটের জেরে তীব্র আর্থিক মন্দায় গোটা দেশ। দেশজুড়ে দারিদ্রতার পরিমাণ বাড়ছে হু হু করে। চরম সঙ্কটের মধ্যে পড়েছে দিন আনা দিন খাওয়া পরিবারগুলি। এদিকে এরইমাঝে অর্থকষ্টের সঙ্গে যুযুতে না পেরে অবশেষে নিজের পেটের সন্তানকেই মেরে ফেলার সিদ্ধান্ত নেন উত্তরপ্রদেশের এক দরিদ্র মহিলা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হান্দিয়া থানার অধীনস্থ ভেস্কি গ্রামে।

অন্নসংস্থানে ব্যর্থ! চরম দারিদ্রতার কবলে পড়ে মায়ের হাতেই খুন ৬ বছরের শিশু কন্যা


সূত্রের খবর, ভেস্কি গ্রামের বাসিন্দা উষা দেবীর একটি ৬ বছরের কন্যা সন্তান ছাড়াও আরও দুই পুত্র সন্তানও রয়েছে বলে জানা যাচ্ছে। একটি এক দুর্ঘটনার কবলে পড়ে কিছুদিন আগেই কাজ হারান তাঁর স্বামী। পরিবারের একমাত্র রোজগেড়ে মানুষটির কাজ চলে যাওয়ায় তীব্র সঙ্কটে পড়ে যায় উত্তরপ্রদেশের এই দরিদ্র পরিবারটির। করোনাকালীন পরিস্থিতিতে সেই দুর্দশা রোজই একটু একটু করে বাড়তে থাকে।

এদিকে ছোট ছোট ছেলেমেয়েদের মুখে রোজের খাবার কী ভাবে তুলে দেবেন তা ভেবেই চিন্তায় ঘুম উড়ে যায় উষা দেবীর। প্রতিবেশীরা জানাচ্ছেন অর্থ কষ্টের জেরে প্রায় রোজই অশান্তি লেগে থাকত এই পরিবারে। অবশেষে পরিস্থিতি সামাল দিতে না পেরে ৬ বছরের কন্যা সন্তানকে মেরে ফেলেন ওই মহিলা। বর্তমানে পুলিশ তাকে গ্রেফতারও করেছে। যদিও পুলিশ জানাচ্ছে মানসিক ভাবে বর্তমানে খানিক ভারসাম্যহীনও হয়ে পড়েছেন ওই মহিলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+