বিশ্বের ৫০ শতাংশ নয়া করোনা আক্রান্তের সংখ্যা ভারত থেকে উঠে আসছে, হু দিল নয়া তথ্য
বিশ্বের ৫০ শতাংশ নয়া করোনা আক্রান্তের সংখ্যা ভারত থেকে উঠে আসছে, হু দিল নয়া তথ্য
করোনার জেরে বিশ্বে ৫০ শতাংশ নতুন কোভিড কেস ভারত থেকে উঠে আসছে। অন্তত গত এক সপ্তাহের পরিসংখ্যান তেমনই বলছে। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩,৮২,৩১৫ জন ভারতে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,০৬,৬৫,১৪৮। এই পরিস্থিতিতে হুয়ের রিপোর্ট বড়সড় বার্তা দিচ্ছে।

বিশ্বে করোনা মানচিত্রে ভারতের পরিস্থিতি
প্রসঙ্গত, করোনার জেরে বিশ্বের মোট নয়া কোভিড আক্রান্তের ৪৬ শতাংশ ভারতের থেকে উঠে এসেছে বলে পরিসংখ্যানে প্রকাশিত। এমনই দাবি বিশ্বস্বাস্থ্য সংস্থা হুয়ের। এদিকে, হুয়ের রিপোর্ট দাবি করছে, করোনার জেরে বিশ্বে নতুন করে মৃতের সংখ্যার ২৫ শতাংশ ভারতের থেকে উঠে আসছে।

ভারতের সর্বশেষ করোনা পরিস্থিতির পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৮২,৩১৫ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,০৬,৬৫,১৪৮। দেশে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৭৮০ জন।

তৃতীয় স্রোতের আশঙ্কা
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় স্রোতের জেরে বহু হাসপাতালে বেডের সংখ্যা কমতিতে রয়েছে। দেশে কমতি রেয়েছে অক্সিজেনেরও। এমন পরিস্থিতিতে ভারতে ফের একবার করোনার স্রোত আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। কেন্দ্রের বার্তায় সাফ জানানো হয়েছে, যে ভারতের বুকে করোনার তৃতীয় স্রোত আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

টানা ১৪ দিন ৩ লাখের উপর আক্রান্ত
প্রসঙ্গত, দেশ এক কঠিন কোভিড পরিস্থিতির মধ্যে রয়েছে আপাতত। করোনার জেরে গত ১৪ দিন ধরে টানা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ হয়েছে। এদিকে, একাধিক রাজ্য়ে সংক্রমণের হার বেড়েছে। সেই জায়গা থেকে পাল্টা পরিস্থিতি মোকাবিলা করতে করোনার জেরে বহু জায়গায় লকডাউন ঘিরে নানান বিধি লাগু হয়েছে।












Click it and Unblock the Notifications